সত্যজিৎ রায়

নাসীরুদ্দীন একটি সরাইখানার তত্ত্বাবধায়কের কাজে বহাল হয়েছে। একদিন সেখানে স্বয়ং সম্রাট সদলবলে এসে বললেন তিনি ডিমভাজা খাবেন।
খাওয়া শেষ করে শাহেন শা নাসীরুদ্দীনকে বললেন, ‘এবার আমরা শিকারে যাব। বল কত দিতে হবে তোমাদের?’
‘জাঁহাপনা’, বললে নাসীরুদ্দীন, ‘ডিমভাজার জন্য লাগবে সহস্র স্বর্ণমুদ্রা।’
সম্রাটের চোখ কপালে উঠল। ‘ডিম কি এখানে এতই দুষ্প্রাপ্য?’ তিনি প্রশ্ন করলেন।
‘আজ্ঞে না জাঁহাপনা’, বললে নাসীরুদ্দীন। ‘ডিম দুষ্প্রাপ্য নয়। দুষ্প্রাপ্য হল সম্রাটের মত খদ্দের।’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন