৫   

সত্যজিৎ রায়

নাসীরুদ্দীনের যখন বয়স খুব কম তখন একদিন তার বাপ তাকে বললেন, ‘ওরে নসু, এবার থেকে খুব ভোরে উঠিস।’

‘কেন বাবা?’

‘অভ্যেসটা ভালো,’ বললেন নসুর বাপ। ‘আমি সেদিন ভোরে উঠে বেড়াতে গিয়ে রাস্তার মধ্যিখানে পড়ে থাকা এক থলে মোহর পেয়েছি।’

‘সে থলে ত আগের দিন রাত্রেও পড়ে থাকতে পারে, বাবা।’

‘সেটা কথা নয়। আর তাছাড়া আগের দিন রাত্রেও ওই পথ দিয়ে হাঁটছিলুম আমি; তখন কোনো মোহরের থলে ছিল না।’

‘তাহলে ভোরে উঠে লাভ কি বাবা?’ বললে নাসীরুদ্দীন। ‘যে লোক মোহরের থলি হারিয়েছিল সে নিশ্চয় তোমার চেয়েও বেশি ভোরে উঠেছিল।’

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%