সত্যজিৎ রায়
নাসীরুদ্দীন বাজার গিয়ে দেখে সারি সারি খাঁচায় ময়না বিক্রি হচ্ছে, সেগুলির দাম একেকটা পঞ্চাশ টাকা।
পরদিন সে তার ধাড়ি মুরগীটাকে নিয়ে বাজারে হাজির, ভাবছে সেটাকে বিক্রি করে মোটা টাকা পাবে।
যখন দেখল যে পাঁচ টাকার বেশি দাম দিতে চায় না কেউ, তখন সে তম্বি শুরু করলে। তাই দেখে একজন লোক এসে তাকে বললে, ‘মোল্লাসাহেব, কালকের পাখিগুলো যে কথা বলতে পারে, তাই এত দাম। তোমার মুরগী কথা বলে কি?’
নাসীরুদ্দীন চোখ রাঙিয়ে বললে, ‘পুঁচকে পাখি বক্বক্ করে কানের পোকা নড়িয়ে দিলে তার হয়ে গেল পঞ্চাশ টাকা দাম, আর আমার এত বড় মুরগী নিজের ভাবনা নিয়ে চুপচাপ থাকে বলে তার কদর নেই? যত সব ইয়ে!’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন