১   

সত্যজিৎ রায়

রাস্তার কয়েকটি ছোকরা ফন্দি করেছে তারা মোল্লাসাহেবের জুতোজোড়া হাত করবে। একটা লম্বা গাছের দিকে দেখিয়ে তারা মোল্লাসাহেবকে বললে, ‘ওই যে গাছ দেখছেন, ওটা চড়ার সাধ্যি কারুর নেই।’

‘আমার আছে’, বলে মোল্লাসাহেব জুতোজোড়া পা থেকে না খুলেই গাছটায় চড়তে শুরু করলেন।

বেগতিক দেখে ছেলেরা চেঁচিয়ে বলল, ‘ও মোল্লাসাহেব, ওই গাছে আপনার জুতো কোনো কাজে লাগবে কি?’

মোল্লাসাহেব গাছের উপর থেকে জবাব দিলেন, ‘গাছের মাথায় যে রাস্তা নেই তা কে বলতে পারে?’

অধ্যায় ১ / ৫৭
সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%