৪২   

সত্যজিৎ রায়

এক পড়শী মোল্লাসাহেবের কাছে একগাছ দড়ি ধার চাইতে এসেছে।

‘পাবে না’ বললে নাসীরুদ্দীন।

‘কেন মোল্লাসাহেব?’

‘দড়ি কাজে লাগছে।’

‘ওটা ত মাটিতে পড়ে আছে আজ কদিন থেকে মোল্লাসাহেব।’

‘ওটাই কাজ।’

পড়শী তবু আশা ছাড়ে না। বললে, ‘কদিন চলবে কাজ মোল্লাসাহেব?’

‘যদ্দিন না ওটা ধার দেওয়া দরকার বলে মনে করি’ বললে নাসীরুদ্দীন।

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%