৩৯   

সত্যজিৎ রায়

নাসীরুদ্দীন তার এক বন্ধুকে নিয়ে সরাইখানায় ঢুকেছে দুধ খাবে বলে। পয়সার অভাব, তাই এক গেলাস দুধ দুজন আধাআধি করে খাবে।

বন্ধু বললে, ‘তুমি আগে খেয়ে নাও তোমার অর্ধেক। বাকিটা আমি পরে চিনি দিয়ে খাব।’

‘চিনিটা আগেই দাও না ভাই’, বললে নাসীরুদ্দীন, ‘তাহলে দুজনেরই দুধ মিষ্টি হবে।’

বন্ধু মাথা নাড়লে। ‘আধ গেলাসের মতো চিনি আছে আমার সঙ্গে, আর নেই।’

নাসীরুদ্দীন সরাইখানার মালিকের সঙ্গে দেখা করে খানিকটা নুন নিয়ে এল। ‘ঠিক আছে,’ সে বললে বন্ধুকে, ‘এই নুন ঢাললাম দুধে। আমি অর্ধেক নোনতা খাব, বাকি অর্ধেক মিষ্টি খেও তুমি।’

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%