সত্যজিৎ রায়
এক চোর নাসীরুদ্দীনের বাড়িতে ঢুকে তার প্রায় সর্বস্ব চুরি করে রওনা দিল নিজের বাড়ির দিকে।
নাসীরুদ্দীন রাস্তা থেকে সব দেখে একটি কম্বল কাঁধে নিয়ে চোরের পিছু ধাওয়া করে তার বাড়িতে ঢুকে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ল মেঝেতে।
‘কে হে তুমি?’ চোর জিগ্যেস করলে, ‘আমার বাড়িতে কেন?’
‘আমার জিনিস যখন সবই এখানে’, বললে নাসীরুদ্দীন এখন থেকে এটাই আমার বাড়ি নয় কি?’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন