সত্যজিৎ রায়
নাসীরুদ্দীন একদিন রাজসভায় হাজির হল মাথায় এক বিশাল বাহারের পাগড়ি পরে। তার মতলব সে রাজাকে পাগড়িটা বিক্রি করবে।
‘তোমার ওই আশ্চর্য পাগড়িটা কত মূল্যে খরিদ করলে মোল্লাসাহেব?’ রাজা প্রশ্ন করলেন।
‘সহস্র স্বর্ণমুদ্রা, শাহেন শা!’
এক উজীর মোল্লার মতলব আঁচ করে রাজার কানে ফিসফিস্ করে বললে, ‘মূর্খ না হলে কেউ ওই পাগড়ির জন্য অত দাম দিতে পারে না, জাঁহাপনা।’
রাজা মোল্লাকে বললেন, ‘অত দাম কেন? একটা পাগড়ির জন্য এক সহস্র স্বর্ণমুদ্রা যে অবিশ্বাস্য।’

‘মূল্যের কারণ আর কিছুই না, জাঁহাপনা’, বললে নাসীরুদ্দীন, ‘আমি জানি দুনিয়ায় কেবল একজন বাদশাই আছেন যিনি এই পাগড়ি খরিদ করতে পারেন।’
তোষামোদে খুশি হয়ে রাজা তৎক্ষণাৎ মোল্লাকে দুহাজার স্বর্ণমুদ্রা দেবার ব্যবস্থা করে নিজে পাগড়িটা কিনে নিলেন।
মোল্লা পরে সেই উজীরকে বললে, ‘আপনি পাগড়ির মূল্য জানতে পারেন, কিন্তু আমি জানি রাজাদের দুর্বলতা কোথায়।’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন