৪৪   

সত্যজিৎ রায়

নাসীরুদ্দীনের ভারী শখ একটা নতুন জোব্বা বানাবে, তাই পয়সা জমিয়ে দরজির দোকানে গেল ফরমাস দিতে। দরজি মাপ নিয়ে বললে, ‘আল্লা করেন ত এক সপ্তাহ পরে আপনি জোব্বা পেয়ে যাবেন।’

নাসীরুদ্দীন এক সপ্তাহ কোনরকমে ধৈর্য ধরে তারপর আবার গেল দরজির দোকানে।

‘একটু অসুবিধা ছিল মোল্লাসাহেব’, বললে দরজি, ‘আল্লা করেন ত কাল আপনি অবশ্যই জোব্বা পেয়ে যাবেন।’

পরদিন গিয়েও হতাশ। ‘মাপ করবেন মোল্লাসাহেব’ বললে দরজি, ‘আর একটি দিন আমাকে সময় দিন। আল্লা করেন ত কাল সকালে নিশ্চয় রেডি পাবেন আপনার জোব্বা।’

নাসীরুদ্দীন এবার বললে, ‘আল্লা না করে তুমি করলে জোব্বাটা কবে পাব সেটা জানতে পারি কি?’

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%