৩৫   

সত্যজিৎ রায়

রাজদরবারে নাসীরুদ্দীনের খুব খাতির।

একদিন খুব খিদের মুখে বেগুন ভাজা খেয়ে ভারী খুশি হয়ে রাজা নাসীরুদ্দীনকে বললেন, ‘বেগুনের মতো এমন সুস্বাদু খাদ্য আর আছে কি?’

‘বেগুনের জবাব নেই’, বললে নাসীরুদ্দীন।

রাজা হুকুম দিলেন, ‘এবার থেকে রোজ বেগুন খাব।’

তারপর পাঁচদিন দুবেলা বেগুন খেয়ে ছ’দিনের দিন রাজা হঠাৎ বেঁকে বসলেন। খানসামাকে ডেকে বললেন, ‘দূর করে দে আমার সামনে থেকে এই বেগুন ভাজা।’

‘বেগুন অখাদ্য’, সায় দিয়ে বললে নাসীরুদ্দীন।

রাজা একথা শুনে ভারী অবাক হয়ে বললেন, ‘সে কী মোল্লাসাহেব, তুমি যে এই সেদিনই বললে বেগুনের জবাব নেই!’

‘আমি ত আপনার মোসাহেব, জাঁহাপনা’, বললে নাসীরুদ্দীন, ‘বেগুনের ত নই।’

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%