৪১   

সত্যজিৎ রায়

সরাইখানায় ক’জন সৈনিকের আগমন হয়েছে। তারা যুদ্ধক্ষেত্রে তাদের বীরত্বের বড়াই করছে। একজন বললে, ‘খোলা তলোয়ার হাতে এমন তেজের সঙ্গে ছুটলাম আমি দুষমনদের দিকে যে তারা একেবারে ছত্রভঙ্গ হয়ে গেল। আমায় রোখে কার সাধ্য!’

সবাই একথা শুনে সমস্বরে বাহবা দিলে। নাসীরুদ্দীনও এককালে যুদ্ধ করেছে। সে বললে, ‘তোমার কথা শুনে আমার নিজের একটা যুদ্ধের ঘটনা মনে পড়ছে। এক শত্রুর পা কেটে ফেলেছিলাম তলোয়ারের এক কোপে।’

তাই শুনে এক প্রবীণ যোদ্ধা বললে, ‘ওইখানেই ত ভুল। কাটা উচিত ছিল মুণ্ডুটা।’

‘মুণ্ডু না থাকলে আর মণ্ডু কাটব কোত্থেকে?’ বললে নাসীরুদ্দীন।

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%