সত্যজিৎ রায়
একদিন রাত্রে দুজনের পায়ের শব্দ পেয়ে নাসীরুদ্দীন ভয়ে একটা আলমারিতে ঢুকে লুকিয়ে রইল।
লোকদুটো ছিল চোর। তারা বাক্সপ্যাঁটরা সবই খুলছে, সেই সঙ্গে আলমারিটাও খুলে দেখে তাতে মোল্লাসাহেব ঘাপটি মেরে আছেন।
‘কী হল মোল্লাসাহেব, লুকিয়ে কেন?’
‘লজ্জায়’, বললে নাসীরুদ্দীন। ‘আমার বাড়িতে তোমাদের নেবার মতো কিছুই নেই তাই লজ্জায় মুখ দেখাতে পারছি না ভাই।’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন