সত্যজিৎ রায়
নাসীরুদ্দীন আর তার গিন্নী একদিন বাড়ি ফিরে এসে দেখে চোর এসে বাড়ি তছনছ করে দিয়ে গেছে। গিন্নী ত রেগে আগুন। বললে, ‘এ তোমার দোষ। সদর দরজায় তালা দাওনি তাই এই দশা।’
পড়শীরাও সেই একই সুর ধরলে। একজন বললে, ‘জানালাগুলোও ত ভালো করে বন্ধ করনি দেখছি।’
আরেকজন বললে, ‘চোর আসতে পারে সেটা আগেই বোঝা উচিত ছিল।’
আরেকজন বললে, ‘দরজার তালাগুলোও পরীক্ষা করে দেখা উচিত।’
‘কী আপদ!’ বললে নাসীরীন, ‘তোমরা দেখছি শুধু আমার পেছনেই লাগতে শুরু করলে।’
‘দোষ ত তোমারই মোল্লাসাহেব’, পড়শীরা বললে।
‘বটে?’ বললে নাসীরুদ্দীন, ‘আর চোরের বুঝি দোষ নেই?’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন