সত্যজিৎ রায়
নাসীরুদ্দীন নদীর ধারে বসে আছে, এমন সময় দেখে ন’জন অন্ধ নদী পেরোবার তোড়জোড় করছে।
নাসীরুদ্দীন তাদের কাছে প্রস্তাব করলে যে জনপিছু এক পয়সা করে নিয়ে সে ন’জনকে পরপর কাঁধে করে পার করে দেবে। অন্ধরা রাজি হয়ে গেল।
নাসীরুদ্দীন আটজনকে পার করে ন’ নম্বরের বেলায় মাঝনদীতে হোঁচট খেতে পিঠের অন্ধ জলে তলিয়ে গেল।
বাকি আটজন দেরি দেখে ওপার থেকে চেঁচিয়ে জিগ্যেস করলে, ‘কী হল মোল্লাসাহেব?’
‘এক পয়সা বাঁচল তোমাদের’, বললে নাসীরুদ্দীন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন