১০   

সত্যজিৎ রায়

নাসীরুদ্দীন বাড়ির ছাতে কাজ করছে, এমন সময় এক ভিখিরি রাস্তা থেকে হাঁক দিল, ‘মোল্লাসাহেব, একবারটি নিচে আসবেন?’

নাসীরুদ্দীন ছাত থেকে রাস্তায় নেমে এল। ভিখিরি বলল, ‘দুটি ভিক্ষে দেবেন মোল্লাসাহেব?’

‘তুমি এই কথাটা বলার জন্য আমায় ছাত থেকে নামালে?’

ভিখিরি কাঁচুমাচু হয়ে বলল, ‘মাপ করবেন মোল্লাসাহেব, -গলা ছেড়ে ভিক্ষে চাইতে শরম লাগে।’

‘হুঁ...তা তুমি ছাতে এসো আমার সঙ্গে।’

ভিখিরি তিনতলার সিঁড়ি ভেঙে ছাতে ওঠার পর নাসীরুদ্দীন বললে, ‘তুমি এসো হে: ভিক্ষেটিক্ষে হবে না।’

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%