সত্যজিৎ রায়
নাসীরুদ্দীন রাজাকে একটা সুখবর দেবে, তাই অনেক কসরৎ করে রাজসভায় গিয়ে হাজির হয়েছে। রাজা খবর শুনে খুশি হয়ে বললেন, ‘কী বকশিস চাও বল।’
‘পঞ্চাশ ঘা চাবুক’, বললে নাসীরুদ্দীন।
রাজা অবাক, তবে নাসীরুদ্দীন যে মসকরা করছে না সেটা তার মুখ দেখেই বোঝা যায়। হকুম হল পঞ্চাশ ঘা চাবুকের।

পঁচিশ ঘায়ের পর নাসীরুদ্দীন বললে, ‘থামো!’
চাবুক থামল। ‘বাকি পঁচিশ ঘা পাবে আমার অংশীদার’, বললে নাসীরুদ্দীন। রাজপেয়াদা আমার সঙ্গে কড়ার করেছিল সুখবর পেয়ে রাজা বকশিস দিলে তার অর্ধেক তাকে দিতে হবে।’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন