সত্যজিৎ রায়
রাজামশাই একদিন নাসীরুদ্দীনকে ডেকে বললেন, ‘বনে গিয়ে ভাল্লুক মেরে আনো।’
নাসীরুদ্দীন রাজার আদেশ অমান্য করে কী করে? অগত্যা তাকে যেতেই হল।
বন থেকে ফেরার পর একজন তাকে জিগ্যেস করলে, ‘কেমন হল শিকার, মোল্লাসাহেব?’
‘চমৎকার’, বললে নাসীরুদ্দীন।
‘কটা ভাল্লুক মারলেন?’
‘একটিও না।’
‘বটে? কটাকে ধাওয়া করলেন?’
‘একটিও না।’
‘সে কী! কটা দেখলেন?’
‘একটিও না।’
‘তাহলে চমৎকারটা হল কী করে?’
‘ভাল্লুক শিকার করতে গিয়ে সে-জানোয়ারের দেখা না পাওয়ার চেয়ে চমৎকার আর কী হতে পারে?’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন