সত্যজিৎ রায়
এক পড়শী এসেছে নাসীরুদ্দীনের কাছে এক আর্জি নিয়ে।
‘মোল্লাসাহেব, আপনার গাধাটা যদি কিছুদিনের জন্য ধার দেন ত বড় উপকার হয়।’
‘মাপ করবেন’, বললে নাসীরুদ্দীন, ‘ওটা আরেকজনকে ধার দিয়েছি।’
কথাটা বলামাত্র বাড়ির পিছন থেকে গাধা ডেকে উঠে তার অস্তিত্ব জানান দিয়ে দিল।
‘সে কি মোল্লাসাহেব, ওটা আপনারই গাধার ডাক শুনলাম না?’
নাসীরুদ্দীন মহারাগে লোকটার মুখের উপর দরজা বন্ধ করে দেওয়ার সময় বললে, ‘আমার কথার’ চেয়ে আমার গাধার ডাককে যে বেশি বিশ্বাস করে, তাকে কোনোমতেই গাধা ধার দেওয়া চলে না।’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন