সত্যজিৎ রায়
নাসীরুদ্দীন বাজার থেকে মাংস কিনে এনে তার গিন্নীকে দিয়ে বললে, ‘আজ কাবাব খাব; বেশ ভালো করে রাঁধ দিকি।’
গিন্নী রান্নাটান্না করে লোভে পড়ে নিজেই সব মাংস খেয়ে ফেললে। কর্তাকে ত আর সে কথা বলা যায় না, বললে, ‘বেড়ালে খেয়ে ফেলেছে।’
‘এক সের মাংস সবটা খেয়ে ফেলল?’
‘সবটা।’
বেড়ালটা কাছেই ছিল, নাসীরুদ্দীন সেটাকে দাঁড়িপাল্লায় চড়িয়ে দেখলে ওজন ঠিক এক সের।

‘এটাই যদি সেই বেড়াল হয়’, বললে নাসীরুদ্দীন, ‘তাহলে মাংস কোথায়? আর এটাই যদি সেই মাংস হয়, তাহলে বেড়াল কোথায়?’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন