১৪   

সত্যজিৎ রায়

নাসীরুদ্দীন রাস্তা দিয়ে হাঁটছে, পাশে ফুলে ফলে ভরা বাগিচা দেখে তার মধ্যে গিয়ে ঢুকল। প্রকৃতির শোভাও উপভোগ করা হবে, শর্টকাটও হবে।

কিছুদুর যেতে না যেতেই নাসীরুদ্দীন এক গর্তের মধ্যে পড়ল, আর পড়তেই তার মনে এক চিন্তার উদয় হল।

‘ভাগ্যে পথ ছেড়ে বনে ঢুকেছিলাম’, ভাবলে নাসীরুদ্দীন। ‘এই মনোরম প্রাকৃতিক পরিবেশেই যদি এমন বিপদ লুকিয়ে থাকে, তাহলে না-জানি ধুলো-কাদায় ভরা রাস্তায় কত নাজেহাল হতে হত!’

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%