৪৮   

সত্যজিৎ রায়

নাসীরুদ্দীন এক আমীরের বাড়ি গেছে দুর্ভিক্ষের চাঁদা তুলতে। দারোয়ানকে বললে, ‘তোমার মনিবকে গিয়ে বল মোল্লাসাহেব চাঁদা নিতে এসেছেন।’

দারোয়ান ভিতরে গিয়ে মিনিট খানেক পরে ফিরে এসে বলল, ‘আজ্ঞে, মনিব একটু বাইরে গেছেন।’

‘তাহলে তোমায় একটা কথা বলে যাই’, বললে নাসীরুদ্দীন, ‘তোমার মনিব এলে তাঁকে বোল যে বেরোবার সময় তাঁর মুণ্ডুটা যেন জানালার ধারে রেখে না যান। কখন চোর আসে বলা কি যায়!’

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%