৫১   

সত্যজিৎ রায়

নাসীরুদ্দীন বাজার থেকে খাবার আনে, আর তার গিন্নী সেগুলো লুকিয়ে এক বন্ধুকে দিয়ে দেয়।

‘ব্যাপার কি বল ত?’ একদিন মোল্লা বললে—‘খাবারগুলো যায় কোথায়?’

‘বেড়ালে চুরি করে’, বললেন গিন্নী।

কথাটা শুনেই নাসীরুদ্দীন তার সাধের কুড়ুলটা এনে আলমারির ভিতর লুকিয়ে ফেললে।

‘ওটা কী হল?’ জিগ্যেস করলেন গিন্নী।

‘বেড়াল যদি দশ পয়সার খাবার চুরি করতে পারে’ বললে নাসীরুদ্দীন, ‘তাহলে দশ টাকার কুড়ুলটা বাইরে ফেলে রাখি কোন ভরসায়?’

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%