সত্যজিৎ রায়
নাসীরুদ্দীন এক বাড়িতে চাকরের কাজ করছে। মনিব তাকে একদিন ডেকে বললেন, ‘তুমি অযথা সময় নষ্ট কর কেন হে ঝপু? তিনটে ডিম আনতে কেউ তিনবার বাজার যায়? এবার থেকে একবারে সব কাজ সেরে আসবে।’
একদিন মনিবের অসুখ করেছে, তিনি নাসীরুদ্দীনকে ডেকে বললেন, ‘হাকিম ডাক।’
নাসীরুদ্দীন গেল, কিন্তু ফিরল অনেক দেরিতে, আর সঙ্গে একগুষ্টি লোক নিয়ে।
মনিব বললেন, ‘হাকিম কই?’
‘তিনি আছেন, আর সঙ্গে আরো আছেন,’ বললে নাসীরুদ্দীন।
‘আরো কেন?’
‘আজ্ঞে হাকিম যদি বলেন পুলটিশ দিতে, তার জন্য লোক চাই। জল গরম করতে কয়লা লাগবে, কয়লাওয়ালা চাই। আপনার শ্বাস উঠলে পর কোরান পড়ার লোক চাই, আর আপনি মরলে পরে লাশ বইবার লোক চাই।’

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন