সত্যজিৎ রায়
নাসীরুদ্দীন হামামে গেছে গোসল করতে। পরিচারক তার ছেঁড়া পোশাক দেখে আধখানা সাবান আর একটা ময়লা তোয়ালে ছুঁড়ে দিলে তার দিকে।
নাসীরুদ্দীন কিন্তু যাবার সময় তাকে ভালোরকম বকশিস দিয়ে গেল। পরিচারক ভাবলে, ‘এ কেমন হল? খাতির না করেই যদি এত পাওয়া যায় তাহলে খাতির করলে না জানি কত মিলবে!’
পরের সপ্তাহে নাসীরুদ্দীন আবার গেছে হামামে। এবার তাকে দেখেই পরিচারক একেবারে বাদশার হালে তার তোষামোদ করেছে। আচ্ছা রকম দলাই-মালাই করে, গায়ে আতর ছিটিয়ে দিয়ে, কাজের শেষে হাত পাততেই নাসীরুদ্দীন তাকে একটি তামার পয়সা দিয়ে বললে, ‘গতবারের জন্য এই বকশিস। এবারেরটা ত আগেই দেওয়া আছে।’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন