পরনিন্দা পরচর্চা

সঞ্জীব চট্টোপাধ্যায়

প্রথম প্রশ্ন হল, কেন পরচর্চা করব না? করলে কী হয়! আমি তো সাধুসন্ন্যাসী নই। আধ্যাত্মিক মার্গে একটি উপদেশ আছে—পরচর্চা গর্হিত কাজ। মন ছোট হয়। আত্মা নিরেট হয়ে যায়। পতন হয়। দেহের পতন নয়, মনের পতন। রাজা রামকৃষ্ণের একটি ভক্তি-সংগীতে পরমানন্দ লাভের পদ্ধতি বর্ণিত আছে, যথা—

ভবে সেই যে পরমানন্দ

যে জন পরমানন্দময়ীরে জানে

জানলে কী হয়? চরিত্রের অদ্ভুত রূপান্তর ঘটে। সে রূপান্তর কেমন,

(রাজা) রামকৃষ্ণ কয় এমন জনে

লোকের নিন্দা না শুনে কানে

(তাঁর) আঁখি ঢুলু ঢুলু রজনী দিনে, প্রভৃতি।

পরমানন্দময়ীকে জানা সহজ নয়। ছা-পোষা সংসারী, চারপাশে হরেকরকম, হরেক চরিত্রের লোক, গিজগিজ করছে। নিত্য ওঠা-বসা, ঠোকাঠুকি, তাদের কথা বলব, আলোচনা করব, পাঁচজনকে আনন্দ দেব, তবেই না বেঁচে থাকার মজা। সবচেয়ে বড় কথা, অন্য মহলে তোমার চর্চা করব, তুমি আমার চর্চা করবে। পারস্পরিক। আয় ভাই কানাইয়ের মতো। তা ছাড়া, চর্চা শব্দটাই শ্রদ্ধেয়, পরের চর্চাতেও চর্চা আছে। অন্যের সদগুণের আলোচনা দোষের নয়। আমরা মহাপুরুষের জীবনচর্চা করি। তাহলে কাপুরুষ বা কালপুরুষদের কাণ্ডকারখানা, দোষাবলি আলোচনা দোষের হবে কেন? আমি যদি বলি,

নিরুপম মহাশয়তান। রোজ রাতে মাল খেয়ে বাড়িতে এসে মাঝরাতে বউটাকে ধরে পেটায়। বেদম মার। মেয়েটা কেঁউ কেঁউ করে কাঁদে। আর ভোর রাতে নিরুপম কাঁদে ভেউ ভেউ করে, বলতে থাকে, আমাকে তুমি ক্ষমা করলে কি না! ক্ষমা, ক্ষমা, ক্ষমা! তারপর কাপ, ডিশ, গেলাস যা হাতের কাছে পায়, দুদ্দাড় ভাঙতে থাকে। শেষে ছুটে আসে দোতলার বারান্দায়—আমি আত্মহত্যা করব—আই উইল কমিট সুসাইড। নাচের পুতুলের মতো ঝলঝলে নিরুপম রেলিং-এ ঝুলছে, পা দুটো ধরে আছে নিরুপমের বউ প্রাণপণে। পাশের বাড়ির তিনতলার ছাদে জ্ঞানবাবু ব্যায়াম করেন। তিনি দাবড়াচ্ছেন— তুই যদি লাফ মারিস নিরুপম, আর যদি তুই না মরিস, তাহলে তোকে আমি হাজতে পাঠাবো হতচ্ছাড়া! এইবার বিশ্লেষণ করা যাক। এমন একটা ঘটনা না বলে থাকা যায়। এটা একটা নীতি গল্প। যাঁদের বললুম তাঁরা কী শিখলেন? না, মদ্যপান অত্যন্ত খারাপ কাজ। মদ মানুষকে অমানুষ করে। অনুশোচনায় আত্মহত্যার প্রবৃত্তি হয়। আর স্ত্রীর চেয়ে আপনজন কেউ নেই। সব শেষে, মরতে গিয়ে না মরলে পুলিশ ধরে। তাহলে, পরের চর্চা হল বটে; কিন্তু স্বাস্থ্যকর চর্চা। শিক্ষামূলক অবশ্যই। শ্রোতারা সচেতন হবার সুযোগ পেলেন।

এইবার আর এক আসরে আমি যদি বলি, একালের শিক্ষিত ছেলেদের কথা আর বোলো না, লেখাপড়া শিখে জানোয়ার। ওই তো, সমর। বিলেত-ফেরত ইঞ্জিনিয়ার। সো হোয়াট। বাপ-মা নো হোয়্যার। বউ নিয়ে পড়ে আছে সেপারেট ফ্ল্যাটে। গাড়ি চাপছে, বাড়ি করছে, হাওয়া খাচ্ছে, উইস্কি চলছে, আর বুড়ো বাপ পা টেনে টেনে পেনশন আনতে যাচ্ছেন। জিজ্ঞেস করলে বলবেন—ছেলে! আমার কি কোনো ছেলে ছিল বাবা! ছেলের স্বপ্ন ছিল। পরচর্চা হল; কিন্তু বহুৎ উপকারী পরচর্চা। বেশ কড়া মর্যালে মোড়া। শ্রোতাদের মধ্যে সমরের মতো কেউ থাকলে হুঁশিয়ার হবে। বড় বেদনার মতো বাজবে তার বুকে। সচেতন হবে। আত্মসমীক্ষা শুরু হবে—আমি কি আর-একটা সমর হতে চলেছি। বয়স্ক থাকলে নড়েচড়ে বসবেন। জীবনের পরিণতি সম্পর্কে অবহিত হয়ে প্রস্তুত হবেন। মোহভঙ্গ হবে। মনে মনে কঠিন হওয়ার চেষ্টা করবেন। প্রত্যাশাকে হত্যা করে, মন্ত্র নেবেন— একেলা চলো রে!

পরচর্চা হল ছোটগল্পের মতো। একটা জায়গায় আলো ফেলে। যে-কোনো একটা সত্যকে সামনে টেনে আনে। আলোচনার মাধ্যমে বিষয়টা পরিষ্কার হয়। এক উদাহরণ অন্য আরও উদাহরণ টেনে আনে। বিষয়টা হল, মানুষ। মানুষের হরেক কাণ্ডকারখানা। আর একটা উদাহরণ।

মাঝবয়সে মাথা খারাপ হয়েছে বিমলের।

কেন?

আরে, তুই সংসার করেছিস। বড় বড় ছেলেমেয়ে। তুই কোন আক্কেলে আর একটা মেয়ে নিয়ে ঘুরিস।

ও মা, তাই-ই! তুমি জানলে কী করে?

আরে, গাওয়া ঘিয়ে লুচি ভাজলে গন্ধ বেরোবেই।

মেয়েটা কে! মেয়েটা কে!

সেও এক জিনিস। ডিভোর্সি। তবে হ্যাঁ! খাইয়ে। দেখলে ঘুম ছুটে যাবে। জ্যান্ত ফাঁদ।

তুমি দেখেছো বুঝি?

আমি না দেখে, না জেনে কারোর সম্পর্কে কিছু বলি না।

তুমি দেখলে কী করে?

আমার সঙ্গে একদিন আলাপ করিয়ে দিলে। আমরা একটা কাফেতে বসে অনেকক্ষণ ফ্যা ফ্যা করলুম। মেয়েটা একসময় বারে নাচত।

এই পর্যন্ত শুনে আমার স্ত্রী আসর ছেড়ে উঠে চলে গেলেন। এটা একটা ইঙ্গিত। এই চর্চাটা ত্রিশূলের মতো। তিনটে ক্ষত তৈরির ক্ষমতা রাখে। প্রথম হল, আমার স্ত্রীকে একটু আতঙ্কিত করা—অর্থাৎ, আমি অচল টাকা নই। আমিও বিমল হতে পারি, অতএব আমাকে কিঞ্চিৎ খাতির-যত্ন কোরো। তোমার ডাল থেকে অন্য ডালে উড়ে যেতে পারে পাখি। দ্বিতীয় খোঁচা, সুন্দরী, বেপরোয়া মেয়েদের নিয়ে সংসার ফাঁদতে হলে হিম্মত চাই, নয়তো ফস্কে যাবে। তৃতীয় খোঁচা নিজেকে—অর্থাৎ তোমারও পরকীয়ায় রুচি আছে। মনে মনে তুমিও বিমল হতে চাও। তোমার তৃষ্ণাও কম নয়। সর্বোপরি, মহাসত্য, পুরুষ আর নারী হল—ঘৃত ও অগ্নি। সামালকে চলো ভাই, নেহি তো গির যায়েগা। সেক্স একটা সিরিয়াস প্রবলেম। এই যেমন আমার চর্চার বিষয়, সেইরকম আমাকে নিয়েও চর্চা হয় অন্য আসরে। অনেকটা বেতার কেন্দ্রের মতো। অষ্টপ্রহর নানা ফ্রিকোয়েনসিতে আলোচনা চলেছে। বিভিন্ন স্টেশন আর ফ্রিকোয়েনসি। একজন এসে বললে, প্রবাল সেদিন বলছিল, তুমি নাকি ভীষণ স্ত্রৈণ, স্ত্রীর পেট ডগ। শুনে ভীষণ খারাপ লাগল। ভাবলুম প্রতিবাদ করি, তারপর ভাবলুম, তোমার কাছে ব্যাপারটা আগে জানা দরকার।

আর একজন এসে বললে, নিত্য বলছিল, তুমি একজন কেরিয়ারিস্ট। নিজের কেরিয়ারের জন্য সব করতে পারো। তোমার মতো স্বার্থপর আর দুটো নেই।

তৃতীয় একজন এসে বললে, প্রসূন বলছিল, তুমি না কি মেয়েবাজ। যেখানেই মেয়ে সেইখানেই তুমি।

এইভাবে যেসব বিশেষণের মালায় আমাকে সাজানো হয়েছে, তা হল স্বার্থপর, ওম্যানাইজার, ধার নিলে টাকা শোধ করি না।

আমার চরিত্র ছিল না। পরচর্চায় আমার একটা চরিত্র তৈরি হল। ওটা কী কম লাভ?

সকল অধ্যায়
১.
টক ঝাল মিষ্টি
২.
ঘোরকলি
৩.
কেমন আছেন?
৪.
জীবন একটা বেয়াড়া ভাল্লুক
৫.
হতেছে পাগলের মেলা
৬.
সকাল
৭.
আশার কথা
৮.
আর বোলো না ভাই!
৯.
'পৃথিবীতে যত বেটা সব বেটা গোরু'
১০.
আজও দাঁড়িয়ে আছি
১১.
হাঁদা গঙ্গারাম
১২.
কে পরাবে সিঁদুর
১৩.
জীবনের জাতীয় সংগীত
১৪.
মেয়েদের সৌন্দর্য
১৫.
বাস-মিনিবাসের লাইনে ঘোষ, বোস, মিত্তির
১৬.
ফরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, ফরে ফরে
১৭.
বাঁচতে ইচ্ছে করে না
১৮.
বাঁদর
১৯.
কোরা কাগজ
২০.
মৃত্যু একটা ড্রপসিন
২১.
শান্তির সহজপাঠ
২২.
বুদ্ধুকা দেশমে ধুর্তুকা রাজ
২৩.
অনুসন্ধান
২৪.
কোথাকার জল কোথায় গড়ায়
২৫.
প্রেমের শিকল
২৬.
বিপজ্জনক রকমের বড়লোক হয়ো না
২৭.
ছদ্মবেশী
২৮.
প্রেম বাড়ছে
২৯.
হনুমান টুপি
৩০.
বারমুডা ট্র্যাঙ্গল
৩১.
আড়ং ধোলাই
৩২.
হেমন্তের সকাল
৩৩.
হাতপাখা
৩৪.
খেলা
৩৫.
সন্দেহ
৩৬.
পেটে খেলে পিঠে সয়
৩৭.
শেয়াল পণ্ডিতের পাঠশালা
৩৮.
আমার আছে তোমার নেই
৩৯.
ধ্যাততেরিকা সংসার
৪০.
মায়ার খেলা, মায়ের খেলা
৪১.
যে ট্রেনের কোনো ইস্টিশন নেই
৪২.
সুখের লাগিয়া
৪৩.
টেকনিক
৪৪.
বাপের চা
৪৫.
অনশন
৪৬.
এ চোর সে চোর নয়
৪৭.
পরনিন্দা পরচর্চা
৪৮.
অমর বাঙালি
৪৯.
পথের শেষ কোথায়!
৫০.
ইনকিলাব জিন্দাবাদ
৫১.
পুজোর পাঁচালি
৫২.
আকাশ যখন ছবির মতো নীল
৫৩.
সংসার, শূন্য এক ছায়াবাজি
৫৪.
মারডালো
৫৫.
বড় সাধ ছিল
৫৬.
খোলকত্তাল
৫৭.
হিরের টুকরো
৫৮.
কোনওদিন শুনেছ, চোর এসে সাধ করে ধরা দিচ্ছে
৫৯.
অধিকার করে অধিকারী হতে হয়
৬০.
কোথায় কী
৬১.
জীবন ও সাহিত্য
৬২.
শামা হর রঙ্গ মেঁ
৬৩.
যা ছিল, একদিন নেই হবে, যা ছিল না,তা একদিন আছে হবে, শেষ হবে না কিছুই
৬৪.
উলটোপাক
৬৫.
যুবক
৬৬.
কাজের সময় কাজি
৬৭.
সকাল সকাল ভোট দিন
৬৮.
শুভানুধ্যায়ী
৬৯.
ছাতা আর গামছার মাল্টিপারপাস ব্যবহার
৭০.
জোকার
৭১.
আসরটা যে করলে মাটি
৭২.
কাঠুরিয়া
৭৩.
মানুষ হয়ে মরতে চাই
৭৪.
উতলা দখিন বাতাসে
৭৫.
ভাঙলে কিছু গড়তে তো হবে
৭৬.
আতঙ্ক
৭৭.
নিগ্রহ
৭৮.
ছুটির সকাল
৭৯.
স্বপ্ন
৮০.
আয় কাটাকাটি করি
৮১.
কলকাতা—৩০০
৮২.
আপনি কার পেশেন্ট
৮৩.
শরৎকাল
৮৪.
পকেটমারি
৮৫.
দুর্বলের সংসার সবলের সন্ন্যাস
৮৬.
আমি ক্ষুদ্র প্রাণ এক
৮৭.
মন পাখিরে কৃষ্ণকথা বল
৮৮.
জন্ম যার কোলে মৃত্যুও তারই কোলে
৮৯.
কেউ যায় বাজারে পচা মাছ কিনতে,কেউ যায় এভারেস্টে উঠতে
৯০.
উঠে বোসো শালগ্রাম
৯১.
এইবার যাই কোথায়!
৯২.
বেঁচে থাকার বিশ্রী ভয়টা আর নেই
৯৩.
এসেছি কেঁদে, যাই যেন হেসে
৯৪.
নির্জনতায় আমরা ভয় পাই, সজনতায় বিরক্ত হই
৯৫.
নদী ডাকে, আয় চলে আয়
৯৬.
কেউ ঘুমোয় কেউ জাগে

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%