কোথাকার জল কোথায় গড়ায়

সঞ্জীব চট্টোপাধ্যায়

কোথাকার জল কোথায় গড়ায়! বাংলায় এই রকম একটা কথা আছে। আমি সেই কথার প্রত্যক্ষ প্রমাণ পেলাম এই ক'দিন আগে। এক কেশ-বিশেষজ্ঞ বললেন, মাথায় যে ক'গাছা চুল আছে যদি বাঁচাতে চান, তাহলে রোজ স্নানের আগে খুব ঘষে ঘষে তেল মাখবেন। দু হাতের দু আঙুল দিয়ে চুলে বিলি কেটে, খুচুর মুচুর, খুচুর মুচুর, স্ক্যালপ মাসাজ। তেলটা অবশ্যই হবে আয়ুর্বেদিক।

বেশি চুলের আশায় এক ফাইল খুব দামি তেল কিনলুম।

এত দাম কেন ভাই!

লেবেলটা পড়ুন। আমাদের পেট যা পায় না, আপনার চুল তা পাবে। কাগজি বাদাম, কাজু, পেস্তা, কিশমিশ, জয়ত্রি, জায়ফল। তার পর ধনে, জিরে, পাঁচ ফোড়ন, গোলাপ, জবা, পদ্ম। তারপর মেহগনি গাছের ছাল। ওই গাছ বিশাল বড় হয় তো! চুল টেনে লম্বা করে দেবে। ত্বকের তলায় আলোড়ন। গভীর রাতে শুনতে পাবেন, মাথায় জলতরঙ্গ। পাকা পাকা চুলের আড়ালে কচি কচি চুলের নবজাগরণ। দাম হবেই দাদা!

সংসার চুলোচুলির জায়গা। নো ডাউট অফ ইট। চুলটা শেষকালে। চুল সমেত ছাই। এখন চুলের সাধনা। তেলটার বৈপ্লবিক নাম, 'নবজাগরণ'। শিশিটাকে নিয়ে নির্জন বাথরুমে প্রবেশ। বাথরুম হল স্টুডিও। হয় এটা পাবে, নয় ওটা। ঢোকা মাত্রই গান পেল। 'জাগ রে, জাগ রে জাগ ...।'

নিজেকে প্রথম বসালুম মেঝেতে। পাশে বসালুম নবজাগরণকে। ভেতরে তরল উজ্জীবনী। জবাকুসুম সঙ্কাশং। ছিপি খুলে তারপাশে। এইবার হাতের তালুতে কিঞ্চিৎ ঢেলে খুলিতে স্থাপন করে, ইলি বিলি বিলি। ফুল খিলে গুলশন, গুলশন। তেল ঢেলে মাথায় নিয়ে চলেছি।

মানুষের হাত কুকর্মে এক্সপার্ট। সবচেয়ে খতরনক হল কনুই। কনুই লেগে নবজাগরণ উলটে গেল। আঁত করে বুকটা আঁতকে উঠল। বগ বগ করে তেল উগরে নর্দমার দিকে এগোচ্ছে। 'ক্যাচ মিস' করা উইকেট কিপারের মতো বডি থ্রো করে দিলুম। কঠিনকে ধরা যায়, তরলকে ধরা যায় না। কঠিন গড়িয়ে যায়, তরল বয়ে যায়। একশো কুড়ি টাকা গড়াচ্ছে। ধরার চেষ্টা বৃথা।

আস্ত একটা বেগুনের মতো তেলে গড়াগড়ি। ওই যেমন বলে, উলটে পালটে বেগুন ভাজা। সিলমাছ যেমন সৈকতে লুটোপুটি খায়। শীর্ষাসনে যেমন মাথার চাঁদিটা মেঝেতে পাততে হয়, সেইভাবে যতটা পারা যায় চুলে ধরে নিলুম। মাথাটা যেন 'মগ'। বাথরুমটা ছোট। মেঝেতে পোর্সিলেন টাইলস। মাথা দিয়ে ঘষে চলেছি। উত্তর থেকে দক্ষিণ। পুব থেকে পশ্চিম। কিছুক্ষণ তেলে সাঁতার।

তিনের-চার ভাগ তেল শেষ।

উঠে দাঁড়াবার চেষ্টা করে হেড়কে গেলুম। ওয়াশ বেসিন ধরে আত্মরক্ষার চেষ্টা। বেসিনটা স্ট্যান্ডে বসানো ছিল। দেহের ভারে একপাশে কাত হয়ে গেল। মাথাটা ঠুকে গেল কলে। চুলের বদলে জাগরণ ফিমার ফ্র্যাকচারের হাত থেকে আমাকে বাঁচাতে গিয়ে ওয়াশ বেসিন আহত। আত্মোৎসর্গ করে বসেনি, আমার পরম ভাগ্য।

এরপর শুরু হল সাবান দিয়ে মেঝে পরিষ্কার। একেই বলে 'সিভিক সেনস'। বাথরুমে এর পরে যে 'ইনোসেন্ট কাস্টমার' আসবে সে তো পা দিয়েই সড়াৎ মোচার খোলা। তারপর হাড় নিয়ে হাড্ডির লড়াই। হাড়ে হাড়ে বুঝিয়ে দবে 'হাড় কাকে বলে!' হাড়, হার আর Her । তিনটিই ভয়ংকর। হার পরেন বলেই Her। পোড়া তিলের তেল। গুচ্ছের শাক-পাতা দিয়ে ফোটানো। সহজে কী হড়হড়ে যায়! গোটা একটা গায়ে মাখা সাবান ফিনিশ। কানের পাশ দিয়ে তেল গড়াচ্ছে। সর্ব অঙ্গ তেল চ্যাপ চ্যাপে। স্নানের পর চুল আঁচড়াতে রূপ যেন আরও খোলতাই হল। যে ক'টা চুল ছিল খুলিতে সেঁটে বসে গেল। মুখটা হয়ে গেল এতটুকু। সবাই জিজ্ঞেস করতে লাগল, যাত্রার দল খুলেছ নাকি? সেকালে যাত্রার দলে যারা 'ফুলুট বাঁশি বাজাত তাদের এইরকম ঘি-চপচপে চুল আর মাঝখানে সিঁথি হত।

ছাদের দড়িতে এক সাদা জামাকাপড় ঝুলছে। সেই দলে আমার গামছাটাও দোল খাচ্ছে। একদিকটা ধরে হিড় হিড় করে টানছি। পুরো দড়িটা জামাকাপড় সমেত খুলে পড়ে গেল। তলায় সার সার গোলাপ গাছের টব। খুব কায়দা করে গোলাপের কাঁটায় সুন্দরভাবে সব আটকে গেল। কাছে গিয়ে গামছাটা দুহাতে তুলে নিলে এই কাণ্ডটা হত না। ফাঁকিবাজির ফল। খুব সাবধানে সব কটাকে কাঁটামুক্ত করতে ঘণ্টাখানেক।

আমার কি দরকার ছিল সত্যেনকে জিজ্ঞেস করার, আজ আসতে দেরি হল কেন? আরে চোখের সামনে ঘটনাটা ঘটে গেল। দুটো মিনিবাস। রেষারেষি হচ্ছে। একবার এটা এগোচ্ছে। একবার ওটা।

সত্যেন হাত নেড়ে বোঝাচ্ছে। টেবিলের উলটো দিকে বসে।

হঠাৎ একটা স্কুটার দুটোর ফাঁক দিয়ে ফুরুর ...

স্কুটার হল সত্যেনের হাত। ফুরুর। এক কাপ চা সমেত কাপ কাত। চায়ের বন্যা এগিয়ে আসছে আমার দিকে। ভাসাতে ভাসাতে আসছে। বই গেল। লেখা গেল। কলম চা চাখছে। সব ঘটছে নিমেষে। এইবার অবতরণ করবে আমার কোলে। চেয়ার থেকে এক লাফ। হাঁটুটা মোক্ষম ঠুকে গেল।

নি ক্যাপ পরে ঘুরছি। সবাই জিজ্ঞেস করছে, 'কী হল?'

'স্কুটার অ্যাক্সিডেন্ট।'

'চাপো কেন? যাক অল্পের ওপর দিয়ে গেছে।'

সকল অধ্যায়
১.
টক ঝাল মিষ্টি
২.
ঘোরকলি
৩.
কেমন আছেন?
৪.
জীবন একটা বেয়াড়া ভাল্লুক
৫.
হতেছে পাগলের মেলা
৬.
সকাল
৭.
আশার কথা
৮.
আর বোলো না ভাই!
৯.
'পৃথিবীতে যত বেটা সব বেটা গোরু'
১০.
আজও দাঁড়িয়ে আছি
১১.
হাঁদা গঙ্গারাম
১২.
কে পরাবে সিঁদুর
১৩.
জীবনের জাতীয় সংগীত
১৪.
মেয়েদের সৌন্দর্য
১৫.
বাস-মিনিবাসের লাইনে ঘোষ, বোস, মিত্তির
১৬.
ফরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, ফরে ফরে
১৭.
বাঁচতে ইচ্ছে করে না
১৮.
বাঁদর
১৯.
কোরা কাগজ
২০.
মৃত্যু একটা ড্রপসিন
২১.
শান্তির সহজপাঠ
২২.
বুদ্ধুকা দেশমে ধুর্তুকা রাজ
২৩.
অনুসন্ধান
২৪.
কোথাকার জল কোথায় গড়ায়
২৫.
প্রেমের শিকল
২৬.
বিপজ্জনক রকমের বড়লোক হয়ো না
২৭.
ছদ্মবেশী
২৮.
প্রেম বাড়ছে
২৯.
হনুমান টুপি
৩০.
বারমুডা ট্র্যাঙ্গল
৩১.
আড়ং ধোলাই
৩২.
হেমন্তের সকাল
৩৩.
হাতপাখা
৩৪.
খেলা
৩৫.
সন্দেহ
৩৬.
পেটে খেলে পিঠে সয়
৩৭.
শেয়াল পণ্ডিতের পাঠশালা
৩৮.
আমার আছে তোমার নেই
৩৯.
ধ্যাততেরিকা সংসার
৪০.
মায়ার খেলা, মায়ের খেলা
৪১.
যে ট্রেনের কোনো ইস্টিশন নেই
৪২.
সুখের লাগিয়া
৪৩.
টেকনিক
৪৪.
বাপের চা
৪৫.
অনশন
৪৬.
এ চোর সে চোর নয়
৪৭.
পরনিন্দা পরচর্চা
৪৮.
অমর বাঙালি
৪৯.
পথের শেষ কোথায়!
৫০.
ইনকিলাব জিন্দাবাদ
৫১.
পুজোর পাঁচালি
৫২.
আকাশ যখন ছবির মতো নীল
৫৩.
সংসার, শূন্য এক ছায়াবাজি
৫৪.
মারডালো
৫৫.
বড় সাধ ছিল
৫৬.
খোলকত্তাল
৫৭.
হিরের টুকরো
৫৮.
কোনওদিন শুনেছ, চোর এসে সাধ করে ধরা দিচ্ছে
৫৯.
অধিকার করে অধিকারী হতে হয়
৬০.
কোথায় কী
৬১.
জীবন ও সাহিত্য
৬২.
শামা হর রঙ্গ মেঁ
৬৩.
যা ছিল, একদিন নেই হবে, যা ছিল না,তা একদিন আছে হবে, শেষ হবে না কিছুই
৬৪.
উলটোপাক
৬৫.
যুবক
৬৬.
কাজের সময় কাজি
৬৭.
সকাল সকাল ভোট দিন
৬৮.
শুভানুধ্যায়ী
৬৯.
ছাতা আর গামছার মাল্টিপারপাস ব্যবহার
৭০.
জোকার
৭১.
আসরটা যে করলে মাটি
৭২.
কাঠুরিয়া
৭৩.
মানুষ হয়ে মরতে চাই
৭৪.
উতলা দখিন বাতাসে
৭৫.
ভাঙলে কিছু গড়তে তো হবে
৭৬.
আতঙ্ক
৭৭.
নিগ্রহ
৭৮.
ছুটির সকাল
৭৯.
স্বপ্ন
৮০.
আয় কাটাকাটি করি
৮১.
কলকাতা—৩০০
৮২.
আপনি কার পেশেন্ট
৮৩.
শরৎকাল
৮৪.
পকেটমারি
৮৫.
দুর্বলের সংসার সবলের সন্ন্যাস
৮৬.
আমি ক্ষুদ্র প্রাণ এক
৮৭.
মন পাখিরে কৃষ্ণকথা বল
৮৮.
জন্ম যার কোলে মৃত্যুও তারই কোলে
৮৯.
কেউ যায় বাজারে পচা মাছ কিনতে,কেউ যায় এভারেস্টে উঠতে
৯০.
উঠে বোসো শালগ্রাম
৯১.
এইবার যাই কোথায়!
৯২.
বেঁচে থাকার বিশ্রী ভয়টা আর নেই
৯৩.
এসেছি কেঁদে, যাই যেন হেসে
৯৪.
নির্জনতায় আমরা ভয় পাই, সজনতায় বিরক্ত হই
৯৫.
নদী ডাকে, আয় চলে আয়
৯৬.
কেউ ঘুমোয় কেউ জাগে

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%