রতনতনু ঘাটী
বাংলায় কথা বলি
বাংলায় হাসি
বাংলা নামের সব
ফুল ভালোবাসি!
বাংলায় স্বপ্নের
ঘোর লেগে থাকে
মা ডাকেন বাংলায়
একে ওকে তাকে।
বাংলা আমার ভাষা
আমি বাংলার
এই ভাষা আমাদের
বেঁচে থাকবার!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন