হস্টেলের চিঠি

রতনতনু ঘাটী

সারা হস্টেল ঘুমিয়ে এখন তাড়া নেই পড়বার,

রাত জেগে আমি তোমাকে লিখছি, বাবা তুমি পোড়োআর

মাকেও পড়িয়ো আমার এ-চিঠি, বোন যদি চায় তবে—

পড়তে পারে না বলে তাই তাকে পড়েই শোনাতে হবে।

এখানে এখন ইশকুল আর পড়াশোনা নিয়ে থাকি

এত বড়ো-বড়ো অঙ্ক করব কখনো ভাবতে নাকি!

বাংলা ভূগোল ইতিহাস পড়ি সব ধরে রাখি মনে,

এখানে আষাঢ়ে ছুটি পড়েছিল আম-কাঁঠালের বনে।

তখন আমার পরীক্ষা কাছে, তখন তাড়াও ছিল,

দেখা হয়নি তো ছুটির গন্ধে মেঘেরা কি এসেছিল?

আষাঢ়-শ্রাবণ কী বৃষ্টি হল, কদম ফুটল কত,

মাঠময় জল, ফুটবল খেলা হয়নি মনের মতো।

কেবল পড়েছি সারা দিন-রাত, লিখেছিও কত-কত,

এবারেও আমি প্রথম হয়েছি সেই সেবারের মতো।

আমরা সবাই আনন্দে আছি মানো আর নাই মানো,

এখানে এখন মন খারাপের কিচ্ছুটি নেই জানো।

পড়তে-পড়তে ভাদ্রও যাবে, আশ্বিন এসে যেই,

বলবে, ‘‘তোতন, পুজোর ছুটি যে, বাড়ি যাবে মনে নেই?’’

তখন আমাকে নিতে চলে এসো, বাড়ি যাব, মাকেবোলো—

‘এ-চিঠির নীচে আর একটা চিঠি লুকিয়ে রয়েছে, খোলো।’’

ভাবছ তুমি তো তোতন হয়েছে কী দুষ্টু দিন-দিন!

না না, চিঠি নয়, আমার লেখা সেকবিতার দু’ লাইন—

একটি সেছেলে হস্টেলে থাকে, মন পড়ে থাকে দূরে,

হলদি নদীর উধাও তীরের ঢেউ-ভাঙা রোদ্দুরে!

সকল অধ্যায়
১.
ছেলেবেলা
২.
পাসওয়ার্ডের বাড়ি
৩.
কিচ্ছুটি বলব না
৪.
হস্টেলের চিঠি
৫.
টিকিটামা
৬.
ইতি ছোটো বোন তুলি
৭.
হুঁহুঁব্বাবা
৮.
স্বপ্ন-বলা কম্পিটিশন
৯.
জন্মভূমি
১০.
আকাশ-চোর
১১.
তাদের জন্যে
১২.
আধখানা ছেলেবেলা
১৩.
পাপানের প্রশ্ন
১৪.
বীরপুরুষ রবীন্দ্রনাথ
১৫.
চাঁদ-চোর
১৬.
নদীর ছবি
১৭.
গল্প-খেলার সময় তো নেই
১৮.
বাঘবিশারদ
১৯.
রবীন্দ্রনাথ ঠাকুর
২০.
স্বপ্নের ফেরিওয়ালা
২১.
ভুলো মনের গল্প
২২.
এবং কিন্তু যদি
২৩.
পৃথিবীকে ভালবেসে
২৪.
বাংলা ভাষা
২৫.
আকাশকুসুম
২৬.
চাঁদ ভেসে যায়
২৭.
বনের গল্প
২৮.
ঘোড়ার ডিম
২৯.
আমাদের নতুন বাড়ি
৩০.
বই-চোর ভূত
৩১.
টিয়াটারা-টের
৩২.
খেলোয়াড় ছেলে
৩৩.
চুপকথা
৩৪.
অবাক ভোজন
৩৫.
পুষ্পক-প্রাইমারি
৩৬.
চাই মহাকাশযান
৩৭.
অঙ্ক-পাখি
৩৮.
লালটুলি নীলটুলি
৩৯.
ভাইফোঁটা
৪০.
ইচ্ছেপুরের গল্প
৪১.
বেশ আছি
৪২.
সাক্ষাৎকার
৪৩.
বিল্টু যাবে বিশ্বকাপে
৪৪.
রূপকথা
৪৫.
নতুন ভারতবর্ষ
৪৬.
মেলানকলি
৪৭.
ছুটির বাঁশি
৪৮.
প্রকৃতিপাঠ
৪৯.
মিথ্যে রাজার দেশে
৫০.
গ্রামের গল্প
৫১.
জল্পনা-কল্পনা
৫২.
ভূতুড়ে কলকাতা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%