রতনতনু ঘাটী

মেঘ জড়াল গাছের মাথায়
বিকেল পড়ো পড়ো
মা বললেন, ‘‘বাবুসোনা,
আকাশটা রং করো!’’
আমি বললাম, ‘‘বিষ্টি কোথায়?
রং মাখাব কীসে?
ক্ষীর হয়ে সেলুকিয়ে আছে
সবুজ ধানের শিষে!’’
‘‘ওই তো উঠল রামধনুটা
বিষ্টি পড়ল ভাঙা।
রামধনুকের চেয়ে মা গো
তোমার মুখটা রাঙা!’’
মা বললেন, ‘‘তোমার মনেও
লুকিয়ে আছে তুলি
তারই দুটোয় রাঙিয়ে তোলো
লালটুলি নীলটুলি।’’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন