চাই মহাকাশযান

রতনতনু ঘাটী

তিনজন মামা, ইটাহারে ছিল বাড়ি

তার আগে বিনপুর

পূজাপার্বণে হত না বিশেষ যাওয়া

কলকাতা থেকে দূর।

পুজোর সময় চিঠি লিখতেন বাবা

মাও লিখতেন খামে,

‘‘এবার আসিস, ভাগ্নেও ডেকেছে রে!’’

তিন মামাদের নামে।

মামারাও লিখে পাঠাতেন আমাদের,

‘‘তোরাই আসিস চলে!’’

ডাক-বিভ্রাটে সেচিঠি আসত হাতে

কালীপুজো পার হলে।

এভাবে হত না কারও যাওয়া-আসা

পুজো এসে চলে যেত

ভাল থাকা আর ভালোবাসাটাসা সব

চিঠিতেই পেতে হত!

ক’ বছর পরে যাওয়া হবে ভেবে মা যে

কর দেখছেন গুনে,

ছোটো মামা বুধে, মঙ্গলে মেজো মামা

বড়ো মামা নেপচুনে

মামারা এখন পৃথগন্ন তাই

আলাদা আলাদা বাড়ি

লিখেছেন ডাকে, ‘‘পুজোয় সবাই তোরা

চলে আয় তাড়াতাড়ি!’’

সে-চিঠি পেয়েই বাবা গিয়েছেন খোঁজে

কম ভাড়াটাড়া হলে

মহাকাশযান নিয়ে আজ আমরাই

মামাবাড়ি যাব চলে।

সকল অধ্যায়
১.
ছেলেবেলা
২.
পাসওয়ার্ডের বাড়ি
৩.
কিচ্ছুটি বলব না
৪.
হস্টেলের চিঠি
৫.
টিকিটামা
৬.
ইতি ছোটো বোন তুলি
৭.
হুঁহুঁব্বাবা
৮.
স্বপ্ন-বলা কম্পিটিশন
৯.
জন্মভূমি
১০.
আকাশ-চোর
১১.
তাদের জন্যে
১২.
আধখানা ছেলেবেলা
১৩.
পাপানের প্রশ্ন
১৪.
বীরপুরুষ রবীন্দ্রনাথ
১৫.
চাঁদ-চোর
১৬.
নদীর ছবি
১৭.
গল্প-খেলার সময় তো নেই
১৮.
বাঘবিশারদ
১৯.
রবীন্দ্রনাথ ঠাকুর
২০.
স্বপ্নের ফেরিওয়ালা
২১.
ভুলো মনের গল্প
২২.
এবং কিন্তু যদি
২৩.
পৃথিবীকে ভালবেসে
২৪.
বাংলা ভাষা
২৫.
আকাশকুসুম
২৬.
চাঁদ ভেসে যায়
২৭.
বনের গল্প
২৮.
ঘোড়ার ডিম
২৯.
আমাদের নতুন বাড়ি
৩০.
বই-চোর ভূত
৩১.
টিয়াটারা-টের
৩২.
খেলোয়াড় ছেলে
৩৩.
চুপকথা
৩৪.
অবাক ভোজন
৩৫.
পুষ্পক-প্রাইমারি
৩৬.
চাই মহাকাশযান
৩৭.
অঙ্ক-পাখি
৩৮.
লালটুলি নীলটুলি
৩৯.
ভাইফোঁটা
৪০.
ইচ্ছেপুরের গল্প
৪১.
বেশ আছি
৪২.
সাক্ষাৎকার
৪৩.
বিল্টু যাবে বিশ্বকাপে
৪৪.
রূপকথা
৪৫.
নতুন ভারতবর্ষ
৪৬.
মেলানকলি
৪৭.
ছুটির বাঁশি
৪৮.
প্রকৃতিপাঠ
৪৯.
মিথ্যে রাজার দেশে
৫০.
গ্রামের গল্প
৫১.
জল্পনা-কল্পনা
৫২.
ভূতুড়ে কলকাতা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%