তাদের জন্যে

রতনতনু ঘাটী

কেউ কি জানোপাখি কেনএত গান গায়সুরেসুরে?

যেসব ছোট্ট মেয়ের বাবারা থাকেন অনেক দূরে,

তাদের জন্যে।

জানো নাকি কেউ সূর্যের আলো কেন ঝরে পৃথিবীতে?

যেসব ছেলের কম্বল নেই, মা-ও তার নেই শীতে,

তাদের জন্যে।

তোমরা কি জানো গাছে গাছে কেন এত কুঁড়ি-ফুল ফোটে?

ভাই কাছে নেই, শ্বশুর বাড়িতে যে দিদিরা কেঁদে ওঠে,

তাদের জন্যে।

আকাশ এমন ছোটে কেন জানো নীল আর সাদা মেঘে?

দূরে থাকে ছেলে, চিঠির আশায় যেসব মায়েরা জেগে,

তাদের জন্যে।

জানো কেউ নাকি চাঁদ ওঠে কেন, জ্যোৎস্নাকে যায়ফেলে?

যেসব ছোট্ট বোনের দাদারা থাকে দূরে হস্টেলে,

তাদের জন্যে।

সকল অধ্যায়
১.
ছেলেবেলা
২.
পাসওয়ার্ডের বাড়ি
৩.
কিচ্ছুটি বলব না
৪.
হস্টেলের চিঠি
৫.
টিকিটামা
৬.
ইতি ছোটো বোন তুলি
৭.
হুঁহুঁব্বাবা
৮.
স্বপ্ন-বলা কম্পিটিশন
৯.
জন্মভূমি
১০.
আকাশ-চোর
১১.
তাদের জন্যে
১২.
আধখানা ছেলেবেলা
১৩.
পাপানের প্রশ্ন
১৪.
বীরপুরুষ রবীন্দ্রনাথ
১৫.
চাঁদ-চোর
১৬.
নদীর ছবি
১৭.
গল্প-খেলার সময় তো নেই
১৮.
বাঘবিশারদ
১৯.
রবীন্দ্রনাথ ঠাকুর
২০.
স্বপ্নের ফেরিওয়ালা
২১.
ভুলো মনের গল্প
২২.
এবং কিন্তু যদি
২৩.
পৃথিবীকে ভালবেসে
২৪.
বাংলা ভাষা
২৫.
আকাশকুসুম
২৬.
চাঁদ ভেসে যায়
২৭.
বনের গল্প
২৮.
ঘোড়ার ডিম
২৯.
আমাদের নতুন বাড়ি
৩০.
বই-চোর ভূত
৩১.
টিয়াটারা-টের
৩২.
খেলোয়াড় ছেলে
৩৩.
চুপকথা
৩৪.
অবাক ভোজন
৩৫.
পুষ্পক-প্রাইমারি
৩৬.
চাই মহাকাশযান
৩৭.
অঙ্ক-পাখি
৩৮.
লালটুলি নীলটুলি
৩৯.
ভাইফোঁটা
৪০.
ইচ্ছেপুরের গল্প
৪১.
বেশ আছি
৪২.
সাক্ষাৎকার
৪৩.
বিল্টু যাবে বিশ্বকাপে
৪৪.
রূপকথা
৪৫.
নতুন ভারতবর্ষ
৪৬.
মেলানকলি
৪৭.
ছুটির বাঁশি
৪৮.
প্রকৃতিপাঠ
৪৯.
মিথ্যে রাজার দেশে
৫০.
গ্রামের গল্প
৫১.
জল্পনা-কল্পনা
৫২.
ভূতুড়ে কলকাতা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%