রতনতনু ঘাটী

সারাদিন মুখভার থমথমে বাড়ি
কেউ দেয় চুল টেনে কেউ করে আড়ি।
কেউ খেলে একা ছাদে কেউ বা উঠোনে
কেউ বলে রাগ করে চলে যাবে বনে।
কেউ মুখ ভ্যাংচায় কেউ হাসে বেশ
কারও পাতে পড়ে থাকে বড়ো সন্দেশ।
চুপচাপ কেউ পড়ে, কেউ গলা ছেড়ে
দিন বাড়ে যত দেখি রাগ যায় বেড়ে।
এই দুইজন কারা? নাম কী তাদের?
একজন টিয়াটারা একজন টের।
একজন ভাই আর একজন বোন
ভাব হয় দু’জনের কখন, কখন?
সারাদিন আড়ি চলে ভাব হত রাতে
দু’জনের খাওয়া চাই বসে এক পাতে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন