মিথ্যে রাজার দেশে

রতনতনু ঘাটী

সেপাই বলল, ‘‘রাজার হুকুম

আজ তোমাদের ছুটি!’’

আকাশ বলল, ‘‘আমি তো রোজ

সকাল-সকাল উঠি।

গাছে-পাতায় আলো মাখাই

নদীকে দিই ঢেউ...’’

সেপাই বলল, ‘‘আজ থেকে সব

করবে অন্য কেউ।’’

নদী বলল, ‘‘হুজুর, আমি

গরিব লোকের ঘরে

কল্পনা দিই বিনি পয়সায়

কী হবে এর পরে?’’

সেপাই বলল, ‘‘রাজার আদেশ,

খুব যে বুকের পাটা

খালবিলেরা করবে সেকাজ

তোমারও নাম কাটা।’’

রামধনুদের ভিড়ের থেকে

চার-পাঁচজন এসে

বলল, ‘‘হ্যাঁ গো সেপাইসাহেব,

আমরা মাটির দেশে

ছেলেমেয়েদের রাঙিয়ে তুলি

কতরকম রঙে...’’

‘‘দোকান থেকে আনব কিনে,’’

বলল রাজার ঢঙে।

রোদেরা সব দাঁড়িয়ে ছিল

এসে বলল, ‘‘সেলাম,

আমরাও কি ওদের মতো

ছুটির নোটিস পেলাম?’’

সেপাই বলল, ‘‘নতুন রানির

রং করেছ কালো

তাই তো তিনি বেজায় চটে,

চলে যাওয়াই ভালো!’’

আকাশ-নদী, রামধনু-রোদ

চলল দিনের শেষে,

এসব যেন সত্যি না হয়

সত্যি রাজার দেশে।

সকল অধ্যায়
১.
ছেলেবেলা
২.
পাসওয়ার্ডের বাড়ি
৩.
কিচ্ছুটি বলব না
৪.
হস্টেলের চিঠি
৫.
টিকিটামা
৬.
ইতি ছোটো বোন তুলি
৭.
হুঁহুঁব্বাবা
৮.
স্বপ্ন-বলা কম্পিটিশন
৯.
জন্মভূমি
১০.
আকাশ-চোর
১১.
তাদের জন্যে
১২.
আধখানা ছেলেবেলা
১৩.
পাপানের প্রশ্ন
১৪.
বীরপুরুষ রবীন্দ্রনাথ
১৫.
চাঁদ-চোর
১৬.
নদীর ছবি
১৭.
গল্প-খেলার সময় তো নেই
১৮.
বাঘবিশারদ
১৯.
রবীন্দ্রনাথ ঠাকুর
২০.
স্বপ্নের ফেরিওয়ালা
২১.
ভুলো মনের গল্প
২২.
এবং কিন্তু যদি
২৩.
পৃথিবীকে ভালবেসে
২৪.
বাংলা ভাষা
২৫.
আকাশকুসুম
২৬.
চাঁদ ভেসে যায়
২৭.
বনের গল্প
২৮.
ঘোড়ার ডিম
২৯.
আমাদের নতুন বাড়ি
৩০.
বই-চোর ভূত
৩১.
টিয়াটারা-টের
৩২.
খেলোয়াড় ছেলে
৩৩.
চুপকথা
৩৪.
অবাক ভোজন
৩৫.
পুষ্পক-প্রাইমারি
৩৬.
চাই মহাকাশযান
৩৭.
অঙ্ক-পাখি
৩৮.
লালটুলি নীলটুলি
৩৯.
ভাইফোঁটা
৪০.
ইচ্ছেপুরের গল্প
৪১.
বেশ আছি
৪২.
সাক্ষাৎকার
৪৩.
বিল্টু যাবে বিশ্বকাপে
৪৪.
রূপকথা
৪৫.
নতুন ভারতবর্ষ
৪৬.
মেলানকলি
৪৭.
ছুটির বাঁশি
৪৮.
প্রকৃতিপাঠ
৪৯.
মিথ্যে রাজার দেশে
৫০.
গ্রামের গল্প
৫১.
জল্পনা-কল্পনা
৫২.
ভূতুড়ে কলকাতা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%