গল্প-খেলার সময় তো নেই

রতনতনু ঘাটী

আমাকে কেউ বলেন যখন, ‘‘গল্প শুনবে নাকি?’’

তাঁকেই বলি, সময় তো নেই, অনেক কাজ যে বাকি!’’

হাসতে হাসতে বলেন তিনি, ‘‘এমন কী কাজ করো?

এইটুকু এক পুঁচকে মেয়ে, এই পুতুলটা ধরো!’’

তখন বলি, ‘‘আমার এখন পুতুল দেখলে হাতে

সবাই ভীষণ বকা দেবেন, পারবেই না থামাতে।

দিদার কোলে বসতে বারণ, গল্প শোনাও মানা,

কোন পুতুলের কী নাম ছিল বলতেই পারব না।

বছর দুয়েক মেলায় যাইনি, যাইনি মামার বাড়ি,

খেলাঘরের সঙ্গে আমার তিন বছরের আড়ি।

বন্ধু ছিল মিঠিন তাতাই কাঁকন দোয়েল হেনা,

সবাই এখন ভুলেই গেছে চিনতেও পারবে না।

দাদার সঙ্গে মিষ্টি আড়ি ছুটির দুপুরগুলো

একটাও নেই, ফোটে না আর ভাবের বকুলফুলও।

আমার শুধুই পড়ার কথা সকাল বিকেল যত

হেলাফেলার সময় এখন নেই যে আমার অত।

বাবার কোলে বসতে গেলেই, বলেন, ‘আদর পরে,

যোগের অঙ্কে তোমার মতো কেউ কি বিয়োগ করে?’

মায়ের সঙ্গে লুকোচুরির সময় বলেন, ‘না, না,

যেসব বানান ভুল করেছ, সবই তোমার জানা।

সেসব এখন পনেরোবার লেখার বেলায় ফাঁকি?

বিজ্ঞান তো ধরাই হয়নি সমস্তটাই বাকি।’

দাদাও বলে, ‘মাথায় তোমার মারব একটা চাঁটি,

শিখলে না তো কোনটা দোআঁশ, কোনটা এঁটেল মাটি।’

দু’ চোখ টিপে ধরলে দাদুর, বলেন, ‘মনে আছে

ডোডোপাখির দেশটা কোথায়, কোন নদীটার কাছে?’

চার বিষয়ে আন্টি আছেন তাঁরাও পড়ান এসে,

পড়তে পড়তে দু’ চোখ জুড়ে ঘুম এসে যায় শেষে।

ঘুমোই যখন সবাই ভাবে ঘুমিয়েছি চোখ বুজে,

কেউ জানে না, স্বপ্নে খেলার সঙ্গী বেড়াই খুঁজে।

আমার মতো ছোট্ট যারাই বলছি তাদের শোনো

এই কথাটাই বড়োদেরকে বলবে না কক্ষনো!

গল্প-খেলার সময় বলতে স্বপ্নটুকুই হাতে,

আমরা এবার বসব স্কুলের ভরতি-পরীক্ষাতে।’’

সকল অধ্যায়
১.
ছেলেবেলা
২.
পাসওয়ার্ডের বাড়ি
৩.
কিচ্ছুটি বলব না
৪.
হস্টেলের চিঠি
৫.
টিকিটামা
৬.
ইতি ছোটো বোন তুলি
৭.
হুঁহুঁব্বাবা
৮.
স্বপ্ন-বলা কম্পিটিশন
৯.
জন্মভূমি
১০.
আকাশ-চোর
১১.
তাদের জন্যে
১২.
আধখানা ছেলেবেলা
১৩.
পাপানের প্রশ্ন
১৪.
বীরপুরুষ রবীন্দ্রনাথ
১৫.
চাঁদ-চোর
১৬.
নদীর ছবি
১৭.
গল্প-খেলার সময় তো নেই
১৮.
বাঘবিশারদ
১৯.
রবীন্দ্রনাথ ঠাকুর
২০.
স্বপ্নের ফেরিওয়ালা
২১.
ভুলো মনের গল্প
২২.
এবং কিন্তু যদি
২৩.
পৃথিবীকে ভালবেসে
২৪.
বাংলা ভাষা
২৫.
আকাশকুসুম
২৬.
চাঁদ ভেসে যায়
২৭.
বনের গল্প
২৮.
ঘোড়ার ডিম
২৯.
আমাদের নতুন বাড়ি
৩০.
বই-চোর ভূত
৩১.
টিয়াটারা-টের
৩২.
খেলোয়াড় ছেলে
৩৩.
চুপকথা
৩৪.
অবাক ভোজন
৩৫.
পুষ্পক-প্রাইমারি
৩৬.
চাই মহাকাশযান
৩৭.
অঙ্ক-পাখি
৩৮.
লালটুলি নীলটুলি
৩৯.
ভাইফোঁটা
৪০.
ইচ্ছেপুরের গল্প
৪১.
বেশ আছি
৪২.
সাক্ষাৎকার
৪৩.
বিল্টু যাবে বিশ্বকাপে
৪৪.
রূপকথা
৪৫.
নতুন ভারতবর্ষ
৪৬.
মেলানকলি
৪৭.
ছুটির বাঁশি
৪৮.
প্রকৃতিপাঠ
৪৯.
মিথ্যে রাজার দেশে
৫০.
গ্রামের গল্প
৫১.
জল্পনা-কল্পনা
৫২.
ভূতুড়ে কলকাতা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%