রতনতনু ঘাটী

আমার তখন ছেলেবেলা বয়স পাঁচ কি ছয়
বীরপুরুষকে দেখেছিলাম স্বপ্নে যেমন হয়।
ঘুম ভাঙতেই ছুট্টে গেছি, পরীক্ষা তো কাকুর
‘‘এই কবিতা লিখেছিলেন মোদের রবিন ঠাকুর।’’
বলেই কাকুর পড়া-লেখা সময় কোথায় তার?
আমি তখন মনে-মনে পালকিতে মাঠ পার।
মা বললেন, ‘‘খোকার খিদে, পারুল খেতে দে রে!’’
আমি তখন ডাকাত ধরছি, শুনছি হা-রে-রে-রে!
তারও পরে অনেক পরে একশো বছর পরে
ভারতমাতার বুকে দেখি আজও ডাকাত পড়ে।
বাহান্ন বচ্ছরের আমি ডাকাত তাড়াই জোরে
মাকে দেখি করুণ মুখে দাঁড়িয়ে থাকেন দোরে।
লড়ছি আমি, হঠাৎ দেখি আমার পাশে এসে
দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ বীরপুরুষের বেশে!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন