রতনতনু ঘাটী
ছুটিরা আজ কই?
দু’ বেণীতেই ফুল, দু’ চোখে
মমতা থইথই!
অ্যাই মেয়েটা, শোন—
হাটিমলাটিম পারুল পাতা
তারা কি তোর বোন?
যা-টইটই নামের নদীর
সাঁকোও ভয়ে কাঠ।


তাও পেরিয়ে তারা,
তাদের মনের উপমা হয়
পদ্য লেখে যারা?
তারা কি তোর ভাই?
তা হলে আজ খুশির খবর
সারাটা দিনটাই!
ধান-দুব্বো আর
ফুল কুড়োতে ব্যস্ত কি তাই
দেখা পাওয়া ভার!
তাই সকালে ওঠা?
যমকে দিয়েই কাঁটার বেড়া
ভাইকে দিবি ফোঁটা!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন