রতনতনু ঘাটী
মেঘকে দিলাম ছুটির চিঠি
চাঁদকে দিলাম পড়া
মা বললেন, ‘‘এসব তোরই
সমস্ত মনগড়া!’’
না না, আমার মনগড়া নয়
ওই দ্যাখো না নদীর
দু-পার জুড়ে বান ডেকেছে
এবং কিন্তু যদি’র।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন