রতনতনু ঘাটী

ছোটো পিসি নেপচুনে কিনলেন বাড়ি
বাবা ডেকে বললেন, ‘‘খুব বাড়াবাড়ি!’’
ছোটো কাকু মঙ্গলে বানাবে বাগান
বড়ো জেঠু চাঁদে একা গাছই লাগান।
মেজো পিসি শুক্রের ওপাশের গ্রহে
পুকুর কেটেছে এক, লোকে ‘দিঘি’ কহে।
বাবা বললেন, ‘‘ওরা আসুক না ঘুরে!
আমরা তো বেশ আছি ছোটোনীলপুরে।’’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন