রতনতনু ঘাটী

সারাদিন বল খেলা পড়াশোনা ফেলে
ফুটবলে হতে চাস মারাদোনা, পেলে?
অঙ্কের খাতায় তো একেবারে হাবা
কাসপারভের মতো খেলবি দাবা?
টেবিলটা কবে ভাঙে সেটাই দেখার
টেনিসে হতেই হবে বরিস বেকার?
লাফিয়ে ঝাঁপিয়ে দেখি পা ভাঙিস কবে
কার্ল লুইসের মতো লাফ দিতে হবে?
বল লেগে ওই দ্যাখ কাঁদছে যে বোন
ব্যাডমিন্টনে তবু হবি পাড়ুকোন?
ঘরময় বল ছোড়া অস্থির দিন
ক্রিকেটে হতেই চাস হ্যাডলি, সচিন?
আগে পড়াশুনো কর পরে খেলাধুলো!
বলতেই দেখি বিলু রাগ করে শুলো।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন