ছুটির বাঁশি

রতনতনু ঘাটী

একটি মেয়ে তুলছিল ফুল

একটি ছেলে যেই

ডাকল তাকে, ‘‘এই মেয়েটা—’’

‘‘আমার কি নাম নেই?’’

বলেই তখন দুলিয়ে বেণী

ফুল তুলতে থাকে,

‘‘হয় না কি রাগ তোমায় যদি

‘এই ছেলেটা’ ডাকে?’’

রংপেনসিল এক হাতে তার

ছবি আঁকার খাতা,

‘‘আমি তোমার নাম জানি তাই?

কেমন মেয়ে, যা-তা!

নাম জানলে ‘এই মেয়েটা’

বলতে যাব কেন?’’

‘‘দেখেই বুঝি দাদার মতোই

অঙ্ক কষো যেন,

সবই জানো, একটি মেয়ের

নাম জানো না, বোকা!’’

দখিন হাওয়ায় দুলতে থাকে

পারুল থোকা-থোকা!

‘‘দাদা ডাকে, ‘ছুটিরপড়া বস,

নামতা পড়ো দেখি?’

পিসি বলেন, ‘হাঙ্গামি ধর,

বই ছিঁড়ছ, এ কী!’

দাদু বলেন, ‘পাগলিনি ঘোষ

হামু দিচ্ছি গোনো!’

ঠাম্মা বলেন, ‘মুখরা সেন,

গল্প বলি শোনো!’

‘‘মা আমাকে ডাকেন জোরে জোরে,

‘ঝামেলি দাশ মেয়ে!’

বাবা বলেন, ‘ছুটির বাঁশি,

দাও তো ছড়া গেয়ে!’

যে নাম তোমার লাগবে ভাল

সে-নাম ধরে ডেকো

এই যে এত নাম বললাম,

কিন্তু মনে রেখো—

একটি নামই পছন্দ খুব

পাচ্ছে না তো হাসি?

বাবার ডাকা নামটা আমার

শুধু ‘ছুটির বাঁশি’।

আমার হাতে সময় তো নেই

যাচ্ছি তবে বাড়ি—

‘এই মেয়েটা’ বললে এবার

আড়ি করব, আড়ি।’’

সকল অধ্যায়
১.
ছেলেবেলা
২.
পাসওয়ার্ডের বাড়ি
৩.
কিচ্ছুটি বলব না
৪.
হস্টেলের চিঠি
৫.
টিকিটামা
৬.
ইতি ছোটো বোন তুলি
৭.
হুঁহুঁব্বাবা
৮.
স্বপ্ন-বলা কম্পিটিশন
৯.
জন্মভূমি
১০.
আকাশ-চোর
১১.
তাদের জন্যে
১২.
আধখানা ছেলেবেলা
১৩.
পাপানের প্রশ্ন
১৪.
বীরপুরুষ রবীন্দ্রনাথ
১৫.
চাঁদ-চোর
১৬.
নদীর ছবি
১৭.
গল্প-খেলার সময় তো নেই
১৮.
বাঘবিশারদ
১৯.
রবীন্দ্রনাথ ঠাকুর
২০.
স্বপ্নের ফেরিওয়ালা
২১.
ভুলো মনের গল্প
২২.
এবং কিন্তু যদি
২৩.
পৃথিবীকে ভালবেসে
২৪.
বাংলা ভাষা
২৫.
আকাশকুসুম
২৬.
চাঁদ ভেসে যায়
২৭.
বনের গল্প
২৮.
ঘোড়ার ডিম
২৯.
আমাদের নতুন বাড়ি
৩০.
বই-চোর ভূত
৩১.
টিয়াটারা-টের
৩২.
খেলোয়াড় ছেলে
৩৩.
চুপকথা
৩৪.
অবাক ভোজন
৩৫.
পুষ্পক-প্রাইমারি
৩৬.
চাই মহাকাশযান
৩৭.
অঙ্ক-পাখি
৩৮.
লালটুলি নীলটুলি
৩৯.
ভাইফোঁটা
৪০.
ইচ্ছেপুরের গল্প
৪১.
বেশ আছি
৪২.
সাক্ষাৎকার
৪৩.
বিল্টু যাবে বিশ্বকাপে
৪৪.
রূপকথা
৪৫.
নতুন ভারতবর্ষ
৪৬.
মেলানকলি
৪৭.
ছুটির বাঁশি
৪৮.
প্রকৃতিপাঠ
৪৯.
মিথ্যে রাজার দেশে
৫০.
গ্রামের গল্প
৫১.
জল্পনা-কল্পনা
৫২.
ভূতুড়ে কলকাতা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%