রতনতনু ঘাটী
নদী আঁকছে খোকন আমার
মাছ ছেড়ে দাও জেলে
নৌকো ভাসাও ও মাঝিভাই
ঘাটের বাঁধন ফেলে।
রাজহাঁসেরা সাঁতার কাটো
খোকন আমার ভাল
সুয্যিঠাকুর রং দাও গো
চাঁদমামা দাও আলো!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন