অঙ্ক-পাখি

রতনতনু ঘাটী

যতই অঙ্ক নিয়ে বসি

মাথাটা যে করে টিনটিন

দুই থেকে এক বাদ দিলে

কেবল যে থাকে যায় তিন।

এই নিয়ে দাদা কত বকে,

‘‘হাঁদারাম, যোগ কি বিয়োগ?’’

আমি যত মন দিয়ে কষি

মিলবে না অঙ্কের রোগ!

দু’য়ে-দু’য়ে যোগ দিলে শুধু

যোগফল হয়ে যায় জিরো

মা বলেন, ‘‘হাত দেখাতুম

থাকতেন যদি সেই কিরো।’’

একে-একে গুণ করে দিলে

কী করে যে হয়ে যায় দুই

দিদিটাও হেসে-হেসে বলে,

‘‘কিচ্ছুটি শিখলি না তুই!’’

চারে-চারে ভাগ করে ফেলে

ভাগফল পেয়ে যাই চার

চাঁটি মেরে দাদা বলে, ‘‘তোর

পাশ করা হবে নাকো আর।’’

রোজ-রোজ হাত জোড় করে

অঙ্কের দেবতাকে ডাকি—

‘‘আমাকে বানিয়ে দাও খাঁচা

অঙ্কটা হোক পোষা পাখি!’’

সকল অধ্যায়
১.
ছেলেবেলা
২.
পাসওয়ার্ডের বাড়ি
৩.
কিচ্ছুটি বলব না
৪.
হস্টেলের চিঠি
৫.
টিকিটামা
৬.
ইতি ছোটো বোন তুলি
৭.
হুঁহুঁব্বাবা
৮.
স্বপ্ন-বলা কম্পিটিশন
৯.
জন্মভূমি
১০.
আকাশ-চোর
১১.
তাদের জন্যে
১২.
আধখানা ছেলেবেলা
১৩.
পাপানের প্রশ্ন
১৪.
বীরপুরুষ রবীন্দ্রনাথ
১৫.
চাঁদ-চোর
১৬.
নদীর ছবি
১৭.
গল্প-খেলার সময় তো নেই
১৮.
বাঘবিশারদ
১৯.
রবীন্দ্রনাথ ঠাকুর
২০.
স্বপ্নের ফেরিওয়ালা
২১.
ভুলো মনের গল্প
২২.
এবং কিন্তু যদি
২৩.
পৃথিবীকে ভালবেসে
২৪.
বাংলা ভাষা
২৫.
আকাশকুসুম
২৬.
চাঁদ ভেসে যায়
২৭.
বনের গল্প
২৮.
ঘোড়ার ডিম
২৯.
আমাদের নতুন বাড়ি
৩০.
বই-চোর ভূত
৩১.
টিয়াটারা-টের
৩২.
খেলোয়াড় ছেলে
৩৩.
চুপকথা
৩৪.
অবাক ভোজন
৩৫.
পুষ্পক-প্রাইমারি
৩৬.
চাই মহাকাশযান
৩৭.
অঙ্ক-পাখি
৩৮.
লালটুলি নীলটুলি
৩৯.
ভাইফোঁটা
৪০.
ইচ্ছেপুরের গল্প
৪১.
বেশ আছি
৪২.
সাক্ষাৎকার
৪৩.
বিল্টু যাবে বিশ্বকাপে
৪৪.
রূপকথা
৪৫.
নতুন ভারতবর্ষ
৪৬.
মেলানকলি
৪৭.
ছুটির বাঁশি
৪৮.
প্রকৃতিপাঠ
৪৯.
মিথ্যে রাজার দেশে
৫০.
গ্রামের গল্প
৫১.
জল্পনা-কল্পনা
৫২.
ভূতুড়ে কলকাতা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%