রতনতনু ঘাটী

বিজ্ঞান কঠিন নাকি, কে বলেছে তোকে?
বিদ্যুৎ আনতে কবে গেছি মেঘলোকে!
ভাবিস কি গুল সবই? বলব না কিছু!
গতিশক্তি কাকে বলে, কে নিয়েছে পিছু?
চল্লিশ দিনের যদি পাই টানা ছুটি
সৌর-সমুদ্র তোকে এনে দেব দু’টি।
ছুটি যদি আরও বেশি দেয় কেউ ডেকে
ওজোনের গ্যাসে দেব পৃথিবীকে ঢেকে।
আলসেমি করলেই খাবি যে বকুনি
পৃথিবীর ভাল নিয়ে ভাববে কে শুনি?
চিন্তার কিছুই নেই বুঝলি আনাড়ি
চাঁদের মাটিতে হবে আমাদের বাড়ি।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন