বনের গল্প

রতনতনু ঘাটী

সূর্য একা উঠছিল ঠিক দুষ্টু ছেলের ঢঙে

আমরা সেবার বনের পথে সুদূর কালিম্পং-এ।

পাহাড় ফেলে ঝরনা পেলাম ঝরনা ফেলে যদি

এ-পথটাকে আগলে দাঁড়ায় ছোট্ট একটা নদী?

ভাবতে ভাবতে রোদ উঠল, বনের সবুজ তাতে,

তাকিয়ে দেখি, আমরা সবাই ভাসছি কল্পনাতে।

কেউ ভাবছি দেখব এবার মস্ত একটা বাঘ,

দেখব দূরে পাঁচটা ডাকাত মুক্তো করছে ভাগ।

হঠাৎ দেখি, নামছে আঁধার, উপায় নেই তো কোনো,

ছুটব কিনা ভাবছি যখন ডাকল ছোট্ট বোনও,

‘‘এই দাদা চল, ওই তো দূরেই, লাভা ফরেস্ট ওই!’’

তখনও চারপাশে আমার কল্পনা থইথই।

সেসব ফেলে আমি বললাম, ‘‘কিচ্ছুই হয়নি তো।’’

বাবা বলল, ‘‘বাঘের ভয়েই তোতন আমার ভীত!’’

বলেছি যেই, ‘‘বাঘই তো নেই, ভয়ই পাইনি মোটে!’’

তখন রঙিন ফুল ফুটছে পাতার সবুজ ঠোঁটে।

হাঁটতে-হাঁটতে গভীর বনে ঢোকার মুখে এসে

মা বলল, ‘‘কাজ কী গিয়ে আর?’’ বাবাও উঠল হেসে,

বলল, ‘‘আহা, ভয়ের কিছুই নেই তো সবাই জানে!’’

‘‘বন তো বনই, আলাদা নাকি গভীর বনের মানে?’’

বলেই সটান হাঁটতে থাকে ফেরার পথে মা যে,

বাবাও বলল ফেরার কথা, ‘‘এখন পাঁচটা বাজে!’’

বোনের দেখি মুখটা ছোট, ‘‘ভয় পেয়েছিস নাকি?’’

বোন বলল, ‘‘বাঘটাঘ নেই, বনটা শুধুই ফাঁকি!’’

একটু পরেই রাত নামল, ভয়েই সবাই জড়,

বাবা বলল, ‘‘তোতনকুমার, আটের নামতা পড়ো।

মুনুমা আমার বানান বলো, ‘ব্যাঘ্রমশাই’, ‘বাড়ি’।’’

মা দেখি চুপ ভীষণ, এবার ফেরার পথের গাড়ি।

আমরা যখন ফিরছি দূরে বাংলো কালিম্পং-এ

বনের মাথায় চাঁদ উঠেছে ডেলো পাহাড়ের টঙে।

সব্বাই চুপ, বোনটা ঘুমোয়, বুনো ফুল তার হাতে,

একাই আমি বাঘ মারছি শুধুই কল্পনাতে।

সকল অধ্যায়
১.
ছেলেবেলা
২.
পাসওয়ার্ডের বাড়ি
৩.
কিচ্ছুটি বলব না
৪.
হস্টেলের চিঠি
৫.
টিকিটামা
৬.
ইতি ছোটো বোন তুলি
৭.
হুঁহুঁব্বাবা
৮.
স্বপ্ন-বলা কম্পিটিশন
৯.
জন্মভূমি
১০.
আকাশ-চোর
১১.
তাদের জন্যে
১২.
আধখানা ছেলেবেলা
১৩.
পাপানের প্রশ্ন
১৪.
বীরপুরুষ রবীন্দ্রনাথ
১৫.
চাঁদ-চোর
১৬.
নদীর ছবি
১৭.
গল্প-খেলার সময় তো নেই
১৮.
বাঘবিশারদ
১৯.
রবীন্দ্রনাথ ঠাকুর
২০.
স্বপ্নের ফেরিওয়ালা
২১.
ভুলো মনের গল্প
২২.
এবং কিন্তু যদি
২৩.
পৃথিবীকে ভালবেসে
২৪.
বাংলা ভাষা
২৫.
আকাশকুসুম
২৬.
চাঁদ ভেসে যায়
২৭.
বনের গল্প
২৮.
ঘোড়ার ডিম
২৯.
আমাদের নতুন বাড়ি
৩০.
বই-চোর ভূত
৩১.
টিয়াটারা-টের
৩২.
খেলোয়াড় ছেলে
৩৩.
চুপকথা
৩৪.
অবাক ভোজন
৩৫.
পুষ্পক-প্রাইমারি
৩৬.
চাই মহাকাশযান
৩৭.
অঙ্ক-পাখি
৩৮.
লালটুলি নীলটুলি
৩৯.
ভাইফোঁটা
৪০.
ইচ্ছেপুরের গল্প
৪১.
বেশ আছি
৪২.
সাক্ষাৎকার
৪৩.
বিল্টু যাবে বিশ্বকাপে
৪৪.
রূপকথা
৪৫.
নতুন ভারতবর্ষ
৪৬.
মেলানকলি
৪৭.
ছুটির বাঁশি
৪৮.
প্রকৃতিপাঠ
৪৯.
মিথ্যে রাজার দেশে
৫০.
গ্রামের গল্প
৫১.
জল্পনা-কল্পনা
৫২.
ভূতুড়ে কলকাতা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%