রতনতনু ঘাটী

ছড়ার মানে পরির দেশ
রূপকথাও যদি
টুপুর দু’টি চোখের পাতা
ফুলকুড়ুনি নদী।
চরকা-কাটা বুড়ি
আকাশ ভেঙে ছুট পাঁইপাঁই
লাটাই-ছেঁড়া ঘুড়ি।
ছড়ার মানে শালিক টিয়া
কদম যূথী হেনা
মাঠ-ছড়ানো কাশের ফুল
এসব জানে কে না?
ছড়ার মানে কেউ কি জানে
বৃষ্টি টুপুরটাপুর?
আসলে সব ছড়ার মানে
রবীন্দ্রনাথ ঠাকুর।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন