রতনতনু ঘাটী
মেলার মাঠে পাতার বাঁশি
পিপির পিপির পিপ
তাতাই দিপু বান্টি বিলু
পিঙ্কু বাবাই দীপ।

খোলামকুচি মাছের ঝোলে
ধুলোভাতের খেলা
কাঁকন মিঠি তিতলি হেনা
শিউলি দোয়েল বেলা।
এক্কাদোক্কা ক্রিকেট স্কিপিং
পড়ায় আছে যা মন
রিঙ্কি রাজু আকাশ বীথি
আঁকন নীতু মামন।
আকাশ জুড়ে রামধনুদের
রাতের লাটিম চুরি
কোয়েল মিতু বুকুন দোলা
বাবলু মিলি টুরি।
সব বাড়িতে এরাই আছে
টুকরো চাঁদের কণা
এদের নিয়ে সারাটাদিন
জল্পনা-কল্পনা।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন