রতনতনু ঘাটী
চললি কোথায়, দিদির বাড়ি?
বয়স আমার এককুড়ি দুই
কী যে বলিস, দুর আনাড়ি!
নামটি কী তোর, পদবি কী?
সাকিন আমার আনন্দগড়
পাশের গাঁ-টি পদ্মদিঘি!
কী-ই বা পড়িস, বয়স কত?
হাবুল নামের পাশে বসাই
কুমার-টুমার ইচ্ছেমতো!
বললি সবই, দেশটা কোথা?
গাঁয়ের পাশেই হলদি নদী
নদীটি খুব খরস্রোতা!

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন