ইতি ছোটো বোন তুলি

রতনতনু ঘাটী

হস্টেলে তুমি পড়ছ কি বসে

নাকি ঘুমে বুঝি কাদা

এখন রাত্রি এগারোটা বাজে

আমাকে ভাবছ দাদা?

এখানে এখন বৃষ্টির রাত

বাজ পড়ে কত-কত

পৃথিবীটা কেন ঝাপসা এত যে

আমার চোখের মতো।

না না, চোখ দুটো ঝাপসা নয়তো

ভুল কথা লিখেছি যে

চোখে জল নিয়ে এত কথা কেউ

লিখতে পারে কি নিজে?

তুমি ভালো আছ, বন্ধুরা সব

সব্বাই ভালো আছে

গত বছরের মতো এবারে কি

কাঁঠাল পেকেছে গাছে?

রামধনু উঠে এবারেও বুঝি

মিলিয়ে গিয়েছে মাঠে

কেয়াপাতারা কি নৌকোর মতো

পুকুরে সাঁতার কাটে?

তুমি এবারেও সাঁতার শেখোনি

‘কেয়াপাতাদের চেয়ে

তুমি খুব ভিতু’ যদি বলি আমি

বলবে, ‘‘দুষ্টু মেয়ে!’’

মাথায় গাট্টা দিলে দেখো আমি

আড়ি করে দেব ঠিক

তখন কিন্তু আড়ালে দাঁড়িয়ে

হাসবে না ফিকফিক!

সারামাঠ জুড়ে কাশফুলগুলো

সাজতে বসবে যেই

আমার পাঠানো পুজোর খবর

পেয়ে যাবে চিঠিতেই।

এবার পুজোয় কী কী দেবে তুমি?

জানি না তো অতশত

হস্টেল থেকে খুঁজে-খুঁজে এনো

খুশির গল্প যত।

যদি ভুল লিখি ঠিক করে নিয়ো

চিঠির বানানগুলি

ভালো থেকো আর ভালোবাসা নিয়ো,

ইতি ছোটো বোন তুলি!

সকল অধ্যায়
১.
ছেলেবেলা
২.
পাসওয়ার্ডের বাড়ি
৩.
কিচ্ছুটি বলব না
৪.
হস্টেলের চিঠি
৫.
টিকিটামা
৬.
ইতি ছোটো বোন তুলি
৭.
হুঁহুঁব্বাবা
৮.
স্বপ্ন-বলা কম্পিটিশন
৯.
জন্মভূমি
১০.
আকাশ-চোর
১১.
তাদের জন্যে
১২.
আধখানা ছেলেবেলা
১৩.
পাপানের প্রশ্ন
১৪.
বীরপুরুষ রবীন্দ্রনাথ
১৫.
চাঁদ-চোর
১৬.
নদীর ছবি
১৭.
গল্প-খেলার সময় তো নেই
১৮.
বাঘবিশারদ
১৯.
রবীন্দ্রনাথ ঠাকুর
২০.
স্বপ্নের ফেরিওয়ালা
২১.
ভুলো মনের গল্প
২২.
এবং কিন্তু যদি
২৩.
পৃথিবীকে ভালবেসে
২৪.
বাংলা ভাষা
২৫.
আকাশকুসুম
২৬.
চাঁদ ভেসে যায়
২৭.
বনের গল্প
২৮.
ঘোড়ার ডিম
২৯.
আমাদের নতুন বাড়ি
৩০.
বই-চোর ভূত
৩১.
টিয়াটারা-টের
৩২.
খেলোয়াড় ছেলে
৩৩.
চুপকথা
৩৪.
অবাক ভোজন
৩৫.
পুষ্পক-প্রাইমারি
৩৬.
চাই মহাকাশযান
৩৭.
অঙ্ক-পাখি
৩৮.
লালটুলি নীলটুলি
৩৯.
ভাইফোঁটা
৪০.
ইচ্ছেপুরের গল্প
৪১.
বেশ আছি
৪২.
সাক্ষাৎকার
৪৩.
বিল্টু যাবে বিশ্বকাপে
৪৪.
রূপকথা
৪৫.
নতুন ভারতবর্ষ
৪৬.
মেলানকলি
৪৭.
ছুটির বাঁশি
৪৮.
প্রকৃতিপাঠ
৪৯.
মিথ্যে রাজার দেশে
৫০.
গ্রামের গল্প
৫১.
জল্পনা-কল্পনা
৫২.
ভূতুড়ে কলকাতা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%