বই-চোর ভূত

রতনতনু ঘাটী

মা বললেন, ‘‘কী খুঁজছিস তুই টেবিলখানা ঢুঁড়ে?’’

‘‘ছবির বইটা কোত্থাও নেই, কোথায় গেল উড়ে?

তা হলে ঠিক বোন ছিঁড়েছে বই, দেখতে গিয়ে ছবি—’’

মা বকলেন, ‘‘হুঁশ থাকে না কিছু, কখন বড়ো হবি?’’

আমি ভাবছি তবে—

আজ তা হলে আঁকার ক্লাসে ছবি কেমন করে হবে?

সেদিন হঠাৎ অঙ্ক-বইটা হারিয়ে গেল স্কুলে

মিস বললেন, ‘‘সারা ক্লাসটাই দাঁড়িয়ে থাকো টুলে।’’

আমার সঙ্গে বই-চোর ভূত করছে মজা বুঝি

তবুও কেবল এতোল বেতোল ব্যাগটা শুধু খুঁজি।

যদি কোথাও থাকে—

নাই যদি পাই ভূতের কথাই বলব গিয়ে মাকে।

বাড়িতে ফিরেই মাকে বললাম, ‘‘মজার কথা জানো,

বই-চোর ভূত নামের একটা ভূত আছে কি মানো?’’

মা ও বাবা যেই হাসলেন শুনে হাসল দিদি খুব

মনে হল অতল দিঘির জলে এক্ষুনি দিই ডুব।

এতে হাসির কী যে—

বইগুলো তো হচ্ছে চুরি ঠিক বুঝতে পারি নিজে।

সেদিন দেখি বইয়ের টেবিল গোছানো হয়ে আছে

অঙ্ক-বইটা ঘুমিয়ে একা ছবির বইয়ের কাছে।

মাকে বললাম, ‘‘এক্ষুনি এই পড়ার ঘরে এসো,

বই-চোর ভূত আছে কিনা দেখে তখন তুমি হেসো।’’

মা বললেন, ‘‘কই,

এই টেবিলেই খাতার মধ্যে লুকিয়ে ছিল বই।’’

কিন্তু আমার সন্দেহ হয় এরম কার কাজ

বইয়ের মেলায় গিয়ে আমার ইচ্ছে হল আজ

সবাই যে-যার বই কিনে নিক মেলাটা হোক ফাঁকা

আমি একা সমস্ত বই নিয়ে ভরতি করি ঝাঁকা।

কত রকম বই—

দোষ কী হয় বই-চোর ভূত তখন যদি হই?

সকল অধ্যায়
১.
ছেলেবেলা
২.
পাসওয়ার্ডের বাড়ি
৩.
কিচ্ছুটি বলব না
৪.
হস্টেলের চিঠি
৫.
টিকিটামা
৬.
ইতি ছোটো বোন তুলি
৭.
হুঁহুঁব্বাবা
৮.
স্বপ্ন-বলা কম্পিটিশন
৯.
জন্মভূমি
১০.
আকাশ-চোর
১১.
তাদের জন্যে
১২.
আধখানা ছেলেবেলা
১৩.
পাপানের প্রশ্ন
১৪.
বীরপুরুষ রবীন্দ্রনাথ
১৫.
চাঁদ-চোর
১৬.
নদীর ছবি
১৭.
গল্প-খেলার সময় তো নেই
১৮.
বাঘবিশারদ
১৯.
রবীন্দ্রনাথ ঠাকুর
২০.
স্বপ্নের ফেরিওয়ালা
২১.
ভুলো মনের গল্প
২২.
এবং কিন্তু যদি
২৩.
পৃথিবীকে ভালবেসে
২৪.
বাংলা ভাষা
২৫.
আকাশকুসুম
২৬.
চাঁদ ভেসে যায়
২৭.
বনের গল্প
২৮.
ঘোড়ার ডিম
২৯.
আমাদের নতুন বাড়ি
৩০.
বই-চোর ভূত
৩১.
টিয়াটারা-টের
৩২.
খেলোয়াড় ছেলে
৩৩.
চুপকথা
৩৪.
অবাক ভোজন
৩৫.
পুষ্পক-প্রাইমারি
৩৬.
চাই মহাকাশযান
৩৭.
অঙ্ক-পাখি
৩৮.
লালটুলি নীলটুলি
৩৯.
ভাইফোঁটা
৪০.
ইচ্ছেপুরের গল্প
৪১.
বেশ আছি
৪২.
সাক্ষাৎকার
৪৩.
বিল্টু যাবে বিশ্বকাপে
৪৪.
রূপকথা
৪৫.
নতুন ভারতবর্ষ
৪৬.
মেলানকলি
৪৭.
ছুটির বাঁশি
৪৮.
প্রকৃতিপাঠ
৪৯.
মিথ্যে রাজার দেশে
৫০.
গ্রামের গল্প
৫১.
জল্পনা-কল্পনা
৫২.
ভূতুড়ে কলকাতা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%