ছেলেবেলা

রতনতনু ঘাটী

খুব ভোরে উঠে ছুটি ঘুমচোখে

ফিরে সাঁতারের ক্লাসে

বাবা বাজারের ব্যাগ হাতে দেখি

ছুটে যায় আর আসে।

সাঁতার ফেরত বই নিয়ে আমি

বসে যাই একমনে

মা তখন একা একশোজনের

কাজ করে একজনে।

তাড়াহুড়ো করে দু’ মুঠো খেয়েই

ছুটে-ছুটে যাই স্কুলে

বাবা-মা অফিসে, আমরা তখন

এ-ওকে গিয়েছি ভুলে।

স্কুল থেকে ফিরে গানের রেওয়াজ

নয়তো আঁকার ক্লাস

সময় মেলে না কোনটা কখন

করে উঠি হাঁসফাঁস।

বাড়ি ফিরে দেখি অঙ্কের-স্যার

বসে রয়েছেন যেই

মা-বাবার কাছে কথা বলবার

একটু সময় নেই।

রাতে ঘুমোবার সময় মা বলে,

‘‘খোকা, বড়ো হতে থাকো—’’

আমি মাকে বলি, ‘‘বড়ো হব খুব,

আমার কথাটা রাখো।

আম কুড়নোর ঘুড়ি ওড়ানোর

রঙিন দুপুরগুলো...

মেঘলা দিনের গোটা রামধনু

আকাশ-বালিশে শুলো...

তোমাদের সেই ছেলেবেলা, যার

গল্প করেছ কত

সেই ছেলেবেলা ফিরিয়ে দাও না

একটা দিনের মতো।’’

অধ্যায় ১ / ৫২
সকল অধ্যায়
১.
ছেলেবেলা
২.
পাসওয়ার্ডের বাড়ি
৩.
কিচ্ছুটি বলব না
৪.
হস্টেলের চিঠি
৫.
টিকিটামা
৬.
ইতি ছোটো বোন তুলি
৭.
হুঁহুঁব্বাবা
৮.
স্বপ্ন-বলা কম্পিটিশন
৯.
জন্মভূমি
১০.
আকাশ-চোর
১১.
তাদের জন্যে
১২.
আধখানা ছেলেবেলা
১৩.
পাপানের প্রশ্ন
১৪.
বীরপুরুষ রবীন্দ্রনাথ
১৫.
চাঁদ-চোর
১৬.
নদীর ছবি
১৭.
গল্প-খেলার সময় তো নেই
১৮.
বাঘবিশারদ
১৯.
রবীন্দ্রনাথ ঠাকুর
২০.
স্বপ্নের ফেরিওয়ালা
২১.
ভুলো মনের গল্প
২২.
এবং কিন্তু যদি
২৩.
পৃথিবীকে ভালবেসে
২৪.
বাংলা ভাষা
২৫.
আকাশকুসুম
২৬.
চাঁদ ভেসে যায়
২৭.
বনের গল্প
২৮.
ঘোড়ার ডিম
২৯.
আমাদের নতুন বাড়ি
৩০.
বই-চোর ভূত
৩১.
টিয়াটারা-টের
৩২.
খেলোয়াড় ছেলে
৩৩.
চুপকথা
৩৪.
অবাক ভোজন
৩৫.
পুষ্পক-প্রাইমারি
৩৬.
চাই মহাকাশযান
৩৭.
অঙ্ক-পাখি
৩৮.
লালটুলি নীলটুলি
৩৯.
ভাইফোঁটা
৪০.
ইচ্ছেপুরের গল্প
৪১.
বেশ আছি
৪২.
সাক্ষাৎকার
৪৩.
বিল্টু যাবে বিশ্বকাপে
৪৪.
রূপকথা
৪৫.
নতুন ভারতবর্ষ
৪৬.
মেলানকলি
৪৭.
ছুটির বাঁশি
৪৮.
প্রকৃতিপাঠ
৪৯.
মিথ্যে রাজার দেশে
৫০.
গ্রামের গল্প
৫১.
জল্পনা-কল্পনা
৫২.
ভূতুড়ে কলকাতা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%